চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে ‘ব্যাচেলর পয়েন্ট’, পরে সার্জারি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

গত জুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। তার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল! তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন তিনি জানতে পারেন, গলায় একটি সিস্ট ধরা পড়ে।

চিকিৎসক তাকে সাত দিনের সম্পূর্ণ বিশ্রাম এবং কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তখন চিকিৎসার কারণে সাত দিন বিশ্রাম নিলেও পুরোপুরি অমির গলার সমস্যার সমাধান হয়নি। তবে তিনি আগের চেয়ে ভালো আছেন।

তিন মাস পেরিয়ে গেলেও এখনও গলার সমস্যায় ভুগতে হচ্ছে অমিকে। পুরোপুরি সুস্থ হতে চিকিৎসক অমিকে গলার একটি সার্জারির পরামর্শ দিয়েছেন। অমি জানান, চিকিৎসকের পরামর্শ মত কম কথা বলাসহ নিয়ম মেনে চললেও ভোকাল কর্ডে একটি সার্জারি করাতে হবে।

কিন্তু সেই সার্জারি যদি অমি এখনই করেন, তাহলে লম্বা সময় তাকে শুটিংসহ সব কাজ থেকে বিরত থাকতে হবে বলে জানান অমি। এতে করে প্রচারে থাকা জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ওপর প্রভাব পড়বে। এমনও হতে পারে, প্রতিমাসে নতুন চ্যাপ্টার (৮টি করে এপিসোড) প্রচারে আসা বন্ধ হয়ে যাবে। এতে করে দেশ-বিদেশের যেসব দর্শক টাকা (সাবস্ক্রিপশন) দিয়ে সিরিয়ালটি দেখেন তাদের কাছে কমিটমেন্ট নষ্ট হবে।

এই কারণে কমিটমেন্টে অনড় থেকে আগে ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ করে পরে গলার সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত এই নির্মাতা ও প্রযোজক। মঙ্গলবার দুপুরে অমি তার পেইজে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, আগের চেয়ে কিছুটা ভালো থাকলেও ভোকাল কর্ড পলিপ রয়েছে সেটা রিমুভ করতে সার্জারি করতে হবে। কিন্তু আমি আমার দর্শকদের কাছে কমিটেড, প্রতিমাসে নতুন চ্যাপ্টার রিলিজ দেব।

অমি বলেন, এই অবস্থায় সার্জারি করলে লম্বা সময় আমাকে সবকিছু থেকে দূরে থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে তারপর সার্জারি করাবো। সবার কাছে দোয়া চাই, যেন সিরিয়াল শেষ করে সফলভাবে সার্জারি সম্পন্ন করে সুস্থ হতে পারি।

অমি জানান, জোরে কথা না বলে বা অল্প কথা বলে, লিখে কাজগুলো করার চেষ্টা করছেন। এই কারণে নতুন কোনো মিটিং-ও করছেন না।

ভিডিওবার্তার শেষে ‘একটি সন্দেহের গল্প’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘ফিমেল’, ‘দই’-এর তুমুল জনপ্রিয় নাটকের এই নির্মাতা জানান, ১৭ সেপ্টেম্বর বঙ্গতে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর চ্যাপ্টার ১৫ রিলিজ হতে যাচ্ছে।

Tags: কাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টলিড বিনোদন
Previous Post

কার্বন ক্রেডিট: গাছ লাগানো ও সোলারে সাধারণ মানুষের ডলার আয়ের সুযোগ

Next Post

দাম্পত্য কলহে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

Next Post
ছবি: বরিশালে স্ত্রীর হাতে নিহত নুরুজ্জামান হাওলাদার।

দাম্পত্য কলহে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT