চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে সুন্নি নেতাকে গুলি করে হত্যা, ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ইরানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মাওলভি ইউসুফ গরগিজ নামে এক জ্যেষ্ঠ সুন্নি ধর্মীয় নেতা নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ স্থানীয় এক গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে, গরগিজ বিভেদ সৃষ্টিকারী উপাদান ও জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ছিলেন। তাঁর এই ভূমিকার বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, তিনি ইরান সরকারের সমর্থক ছিলেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে নিজ বাড়ির সামনে গরগিজকে গুলি করে হত্যা করা হয়।

ইরানি টেলিভিশনের দাবি, ইসরায়েলী ভাড়াটে বন্দুকধারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে হামলাকারীদের পরিচয় এবং তাদের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতা চলছে। সেখানে বড় একটি বেলুচ জনগোষ্ঠীর বসবাস, যাদের অধিকাংশই সুন্নি মুসলিম। শিয়া-প্রধান ইরানে তারা সংখ্যালঘু।

ইরানি কর্তৃপক্ষ প্রায়ই এই প্রদেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের যোগাযোগ থাকার অভিযোগ করে থাকে। তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানে ধর্মীয় ব্যক্তিদের হত্যার ঘটনা তুলনামূলকভাবে কম হলেও সিস্তান-বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়মিত সংঘর্ষ হয়ে থাকে। মাদক চোরাকারবারি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধেও সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, শনিবারও ওই এলাকায় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন নিরাপত্তাকর্মী নিহত হন। ওই সংঘর্ষে পাঁচ বন্দুকধারীও নিহত হয়েছেন।

Previous Post

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

Next Post

নিতুন কুণ্ডুর মৃত্যুবার্ষিকী: ক্যানভাসে স্বপ্ন, পোস্টারে মুক্তিযুদ্ধ, সৃষ্টিতে স্মরণীয়

Next Post
ছবি: সংগৃহীত

নিতুন কুণ্ডুর মৃত্যুবার্ষিকী: ক্যানভাসে স্বপ্ন, পোস্টারে মুক্তিযুদ্ধ, সৃষ্টিতে স্মরণীয়

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে ৭ পলাতক নেতার মামলায় কী রায় আসছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT