চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

চীনা প্রাচীরের দুর্গম ও পাথুরে ট্রেইলে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইউটিএমবি সার্টিফাইড আল্ট্রা-ট্রেইল রানার ইমামুর রহমান।

গত ১২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ের ঐতিহাসিক দাজিংমেনে আয়োজিত বিশ্বখ্যাত ‘আল্ট্রা-ট্রেইল গ্রেট ওয়াল বাই ইউটিএমবি’ রেসে সফলভাবে অংশগ্রহণ করেন তিনি।

আন্তর্জাতিক এই মেগা ট্রেইল রানিং প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫,০০০-এরও বেশি অ্যাথলেট অংশ নেন। পুরো ইভেন্টটিতে ১০০ কিমি, ৭০ কিমি, ৫০ কিমি এবং ২০ কিমি—এই চারটি ক্যাটাগরি ছিল। ইমামুর রহমান অংশ নেন সবচেয়ে কঠিন ও আকর্ষণীয় ১০০ কিলোমিটারের ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে, যেখানে বিশ্বমানের ৮৬৩ জন স্প্রিন্টারের সাথে লড়াই করতে হয়েছে তাকে।

রেসটির প্রধান প্রতিবন্ধকতা ছিল অত্যন্ত পাহাড়ি ভূ-প্রকৃতি এবং অস্বাভাবিক আবহাওয়া। ১০০ কিমি দূরত্বের পুরো ট্রেইলে রানারদের জয় করতে হয়েছে ৪, ৪০০ মিটারের বিশাল এলিভেশন গেইন। এর সাথে যুক্ত হয় তীব্র তাপমাত্রা পরিবর্তন; দিনের বেলায় বেইজিংয়ের দাবদাহ ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের দিকে এক লাফে নেমে আসে মাত্র ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে।

একই দিনে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের এই চরম তাপমাত্রার পার্থক্য এবং টেকনিক্যাল পাহাড়ি পথ সামলে রেস শেষ করা যেকোনো অ্যাথলেটের জন্য এক কঠিন শারীরিক ও মানসিক পরীক্ষা। সব প্রতিকূলতা জয় করে ইমামুর রহমানের এই সাফল্য আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বাংলাদেশের রানারদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে।

Tags: বাংলাদেশের পতাকা
Previous Post

সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক

Next Post

বিজেপি প্রার্থী পেলেন ১ ভোট, জয়ী কংগ্রেসের হিনা খানম

Next Post

বিজেপি প্রার্থী পেলেন ১ ভোট, জয়ী কংগ্রেসের হিনা খানম

শিরোপা জিতেও শাস্তির মুখে ভারতের ক্রান্তি, জরিমানা গুনল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT