মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালের কল্যাণে ‘জাতীয় ফুফু’র তকমা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সিরিয়ালটি প্রচারের পর তিনি নতুন করে আলোচনায় আসেন।
এরপর থেকে নানা ধরনের চরিত্রে তিনি নিজেকে ভাঙার চেষ্টা করছেন। এবার ‘জাতীয় ফুফু’ খ্যাত দীপা খন্দকার পাগলের চরিত্রের অভিনয় করছেন। ময়লা কাপড়, এলোমেলো উসকো খুসকো চুল, শুকনো ঠোঁট, গায়ের রঙ মেটে এমন লুকে দেখা গেল দীপা খন্দকারকে।
জানা গেল, তিনি পাগল চরিত্রে অভিনয় করছেন। নির্মাতা মহিন খান পরিচালিত সিরিজ ‘কর্মফল’-এ দীপা খন্দকারকে এমনভাবে দেখা যাবে। এদিকে, দীপাকে এমন ব্যতিক্রম রূপে দেখে অবাক তার অনুসারীরা। ফেসবুকে লুক পোস্টার ছাড়ার তাকে অনেকে অবাক হয়েছেন অনেকেই।
পরিচালক মহিন খান বলেন, শুরুতে উনি সুস্থ থাকলেও গল্পের এক পর্যায়ে বিভিন্ন ঘটনায় সন্তান মারা যাওয়ার পর উনি পাগল হয়ে যান।
‘কর্মফল’ সিরিজে দীপা খন্দকার ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন প্রমুখ। সিনেমাওয়ালাতে সোম ও মঙ্গলবার, দুপুর ১টায় সিরিজটি প্রচার শুরু হয়েছে।









