চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন: খাবারের মেনু নিয়ে কংগ্রেসের ক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজের খাবারের তালিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

কংগ্রেস বলেছে, শনিবারের ওই আন্তর্জাতিক আয়োজনে বিদেশি অতিথিদের কেবল নিরামিষের বিভিন্ন পদে আপ্যায়ন করা হয়। আমন্ত্রিত বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করে বিজেপি সরকার সারা বিশ্বের ওপর নিরামিষাশী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ছবি: সংগৃহীত।

খাদ্যতালিকায় ‘খুম্ব গালাওটির’ (মাশরুম কাবাব) মতো বিশেষ স্টার্টার এবং ডেজার্ট পর্বে শাহদুত ফিরনি ও জিলাপির সঙ্গে ফ্রুট ক্রিমসহ দশটিরও বেশি পদ রাখা হয়েছিল। তবে মূল খাবারের প্রতিটি পদই ছিল নিরামিষ; যার মধ্যে আধুনিক স্বাদে তৈরি পনির, মাশরুম, মিলেট পোলাও ও বিটরুট রাইতা অন্যতম।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘‘তথ্যের খাতিরে জানিয়ে রাখি, ভারতের ৮০ শতাংশ মানুষই আমিষভোজী। ভারতীয় আমিষ পদ অত্যন্ত সুস্বাদু। ঠিক যেমন আমার বোনের তৈরি ছোলা ভাটুরেও বেশ দারুণ।’’

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‘‘নিজেদের খাদ্যাভ্যাস সহকর্মীদের ওপর চাপিয়ে দেওয়ার বিজেপির স্বভাব এমনিতেই বড় সমস্যার বিষয়। এবার তারা এক ধাপ এগিয়ে সারা বিশ্বের বিশিষ্ট অতিথিদের ওপরও নিজেদের পছন্দ চাপিয়ে দিচ্ছে।’’

সমালোচনায় সুর মিলিয়ে ওয়ারিস পাঠান বলেন, আমরা ভারতের বৈচিত্র্য নিয়ে মুখে অনেক বড় বড় কথা বলি। কিন্তু এই মেনুটি এক লহমায় সেই বৈচিত্র্যকেই মুছে দিয়েছে!

তিনি লেখেন, আপনারা নিরামিষ খাবারের প্রচার করতেই পারেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু ভারতের পুরো খাদ্যসংস্কৃতিকে শুধু নিরামিষ পদে বন্দি করবেন না। ভারতের কোটি কোটি মানুষ আমিষ খাবার খান; আমাদের রন্ধনশৈলীর বৈচিত্র্যে খাসির মাংস, মুরগি ও মাছ সমান গুরুত্ব বহন করে।

পাঠান আরও বলেন, বিশ্বের শীর্ষনেতারা ভারতে এসেছিলেন। তাদের সামনে ভারতের আসল স্বাদের বৈচিত্র্য তুলে ধরা উচিত ছিল। যেমন মাটন মশলা ফ্রাই, হায়দ্রাবাদি বিরিয়ানি, তন্দুরি চিকেন, বাটার চিকেন ও গোয়ান ফিশ কারির মতো জনপ্রিয় পদগুলো। বিশ্বকে দেখানো দরকার ছিল যে, ভারতের বৈচিত্র্য কেবল ভাষা ও সংস্কৃতিতেই সীমাবদ্ধ নয়, তা আমাদের আহারের থালিতেও রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধীদের কটাক্ষ করে বলা ‘নারাজ ফুফা’ মন্তব্য টেনে রসিকতার সুরে তিনি বলেন, ‘‘…মাটন-চিকেন বাদ পড়েছে… পিসেমশাইরা এবার ঠিকই রুষ্ট হবেন!’’

তবে পাল্টা জবাব দিয়ে বিজেপি অভিযোগ করেছে, নীতিগত বিষয় বা কূটনৈতিক সাফল্য নিয়ে কথা না বলে খাবার নিয়ে রাজনীতি করে কংগ্রেস একটি বড় আন্তর্জাতিক আয়োজনকে হালকা করার চেষ্টা করছে। বিজেপি বলেছে, সম্মেলনের মূল প্রস্তাব, বৈশ্বিক সংকট কিংবা ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে ভারতের যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে ব্যর্থ হয়েছে বিরোধীরা।

বিজেপি বলছে, বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবশালী অবস্থান দেখে কংগ্রেস ভেতরে ভেতরে মন খারাপ করে বসে আছে। আর তাই গঠনমূলক সমালোচনার কোনো জায়গা না পেয়ে তারা কেবল নৈশভোজের মেনু কেন্দ্র করে রাজনীতিতে মেতেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় আমিষ খাবার খাওয়া নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) কয়েকজন নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে যে তুমুল শোরগোল চলছে, তার মধ্যেই আন্তর্জাতিক পর্যায়ের এই খাবারের মেনুকে কেন্দ্র করে মোদি-কংগ্রেস রাজনৈতিক লড়াই নতুন মাত্রা পেল।

শনিবার রাতের ওই জমকালো নৈশভোজে নিরামিষ খাবারের আয়োজন ছিল। স্টার্টার হিসেবে পরিবেশন করা হয় খাণ্ডভি মিল (বেসন ও নারকেলের রোল) এবং খুম্ব গালাওটি (পুদিনার ফ্লেভারযুক্ত মাশরুম কাবাব)। খাবারের মূল পদে ছিল ‘পনির লাবাবদার’, হিমালয়ের বিরল মাশরুম ও অ্যাসপ্যারাগাস দিয়ে তৈরি ‘গুচ্চি মার্মিক’ এবং ‘ক্যারট বিন পোরিয়াল’।

এ ছাড়া ‘তাক্কালি বেল্লে সারু’ (বিশেষ ডালের স্যুপ), মিলেট পোলাও, বিটরুট রাইতা ও রকমারি ভারতীয় রুটিও ছিল। আর মিষ্টির তালিকায় স্থান পায় ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম উইথ জিলাপি ও শাহদুত ফিরনি।

Tags: বিতর্কব্রিকস সম্মেলন
Previous Post

মার্চেন্টদের ব্যবসা সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

Next Post

ভেনিসে হামলা, দেশে ফিরে যা বললেন বাঁধন

Next Post

ভেনিসে হামলা, দেশে ফিরে যা বললেন বাঁধন

স্যামসাং বাংলাদেশের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT