চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের মঞ্চে ফের নাটকীয়তা, নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

মেয়েদের এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে গত বছর পুরুষদের এশিয়া কাপের পর এবার নারীদের পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল একই দৃশ্য। স্বাভাবিকভাবেই মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি। কিন্তু ছেলেদের মত মেয়েরাও ট্রফি নেয়নি তার হাত থেকে।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার প্রায় ৫০ মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকভি। প্রথমে রানার্সআপ শ্রীলঙ্কার হাতে প্রাইজমানি তুলে দেন তিনি। এরপর হঠাৎ করেই শেষ হয়ে যায় অনুষ্ঠান। ভারতের খেলোয়াড়েরা কোনো পদকও পাননি। হাতে ওঠেনি চ্যাম্পিয়ন ট্রফিও।

পরে জানা যায়, বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে চেয়েছিলেন নাকভি। কিন্তু ভারতীয় দল তাতে রাজি হয়নি। ভারতীয় দলের পক্ষ থেকে এসিসির সহসভাপতি খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবে রাজি হননি নাকভি।

পুরস্কার বিতরণী মঞ্চে নাকভির সঙ্গে ছিলেন আল জারুনি, শ্রীলঙ্কা ক্রিকেট ট্রান্সফরমেশন কমিটির প্রধান ইরান বিক্রমারত্নে, আমিরাত ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জেনারেল এবং টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের একজন নারী প্রতিনিধি।

এদিকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লা মাঠে থাকলেও মঞ্চে ওঠেননি। তারা ছিলেন ভারতীয় দলের সঙ্গেই। চ্যাম্পিয়ন অধিনায়ক হারমানপ্রীত কৌরও পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালকের সঙ্গে কথা বলেননি। এর আগে সম্প্রচার চ্যানেলের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ছেলেদের এশিয়া কাপ জিতেছিল ভারত। সেবারও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি প্রধান হিসেবে ট্রফি দিতে মঞ্চে উঠেছিলেন নাকভি। কিন্তু সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি নিতে মঞ্চে যায়নি। পরে কল্পিত ট্রফি হাতে নিয়ে উদ্‌যাপন করেছিলেন ভারতের খেলোয়াড়েরা।

ট্রফি না নিলেও নিজেদের মতো করে উদ্‌যাপন করেছে ভারতীয় দল। পরে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ ফটোসেশনও করেন। ভারতের নারী দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ অবশ্য নিজেদের মতো করে একটি পদক বিতরণ করেন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার নন্দনী শর্মার হাতে সেই পদক তুলে দেন বিসিসিআই সচিব সাইকিয়া।

পুরস্কার বিতরণী নিয়ে ম্যাচ শেষে ভারতের কোচ অমল মুজুমদারকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘এ অবস্থান বিসিসিআই নিয়েছে আর আমরা সেটির পক্ষেই আছি। আমাদের জন্য টুর্নামেন্ট শেষ। আমরা চ্যাম্পিয়ন, সেটাই যথেষ্ট। বড় পর্দায়ও দেখানো হয়েছে, ভারত ২০২৬ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আমাদের জন্য টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবেই শেষ।’

Tags: ট্রফিদুবাইনাকভিভারতমেয়েদের এশিয়া কাপলিড স্পোর্টস
Previous Post

গফরগাঁওয়ে লাইনচ্যুত বগি উদ্ধার: ৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

Next Post

হাটহাজারীতে প্রশিক্ষণে আহত ক্যাপ্টেন মহিউদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

Next Post
ছবি: আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন।

হাটহাজারীতে প্রশিক্ষণে আহত ক্যাপ্টেন মহিউদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

ছবি: রাষ্টপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT