চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গফরগাঁওয়ে লাইনচ্যুত বগি উদ্ধার: ৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্টেশনে আটকে থাকা তিস্তা, যমুনা, কমিউটারসহ ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি নামক স্থানে রেললাইনে পাথরবাহী ব্যালাস্ট ট্রেনের (বিটি ট্রেন) একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে রাত ১১টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে, বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেন (বিটি)-এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে টানা ছয় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Tags: ট্রেন চলাচল শুরুময়মনসিংহলাইনচ্যুত বগি উদ্ধার
Previous Post

সুইডেনের নির্বাচনে এগিয়ে বিরোধী জোট, কমেছে সুইডেন ডেমোক্র্যাটসের সমর্থন

Next Post

ফাইনালের মঞ্চে ফের নাটকীয়তা, নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

Next Post

ফাইনালের মঞ্চে ফের নাটকীয়তা, নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

ছবি: আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন।

হাটহাজারীতে প্রশিক্ষণে আহত ক্যাপ্টেন মহিউদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT