চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনের নির্বাচনে এগিয়ে বিরোধী জোট, কমেছে সুইডেন ডেমোক্র্যাটসের সমর্থন

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
10:20 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A

সুইডেনের জাতীয় নির্বাচনে এক আসনের ব্যবধানে এগিয়ে রয়েছে বর্তমান পার্লামেন্টের বিরোধীদল তথা মধ্য-বাম জোট। দেশটির ৩৪৯ আসনের পার্লামেন্টে জোটটি ১৭৫টি আসন পেতে পারে বলে প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে। বিপরীতে ক্ষমতাসীন ডানপন্থী জোট পেতে পারে ১৭৪টি আসন।

রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনায় দেশটির ৬ হাজার ৩১২টি নির্বাচনী এলাকার মধ্যে ৪ হাজার ৮৫৩টির ফল গণনার পর এ হিসাব পাওয়া গেছে।

এর আগে সুইডিশ পাবলিক ব্রডকাস্টা টেলিভিশন এসভিটি’র এক্সিট পোলেও মধ্য-বাম জোটকে এগিয়ে রাখা হয়। এতে চারটি দল মিলিয়ে জোটটির ভোট ৫১ দশমিক ৩ শতাংশ এবং ক্ষমতাসীন জোটের ভোট ৪৬ দশমিক ৮ শতাংশ দেখানো হয়। এই জরিপে ভোটকেন্দ্রের বাইরে ১৩ হাজার ৭০৯ জন ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়।

অন্যদিকে, টিভি৪-এর এক্সিট পোলে মধ্য-বাম জোট ৫১ দশমিক ৩ শতাংশ এবং ক্ষমতাসীন জোট ৪৭ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হয়।

তবে ভোট গণনার সময় দুই জোটের ব্যবধান ছিল খুবই কম। প্রায় অর্ধেক ভোট গণনার সময় এসভিটি’র হিসাবে বিরোধী জোটের ভোট ছিল ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ক্ষমতাসীন জোটের ৪৯ দশমিক ২ শতাংশ। দুই পক্ষের ভোটের ব্যবধান ছিল প্রায় ২০ হাজার।

দলভিত্তিক এক্সিট পোলের হিসাবে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ২৮ দশমিক ৪ শতাংশ ভোট। দলটির নেতা ম্যাগদেলিনা অ্যান্ডারসন ২০২১ সালে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন জোটের মডারেট পার্টি পেয়েছে ১৮ দশমিক ১ শতাংশ এবং সুইডেন ডেমোক্র্যাটস পেয়েছে ১৭ দশমিক ২ শতাংশ ভোট। ২০২২ সালের নির্বাচনে সুইডেন ডেমোক্র্যাটসের ভোট ছিল ২০ দশমিক ৫ শতাংশ। ২০১০ সালে পার্লামেন্টে প্রবেশের পর এবারই প্রথম দলটির ভোটের হার কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

গত চার বছর ধরে উলফ ক্রিস্টেরসনের সরকারের বাইরে থেকে সমর্থন দিয়ে আসছিল সুইডেন ডেমোক্র্যাটস। নির্বাচনের আগে দলটির নেতা জিমি অকেসন সরকারে মন্ত্রী হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।

এক্সিট পোল অনুযায়ী, লিবারেল পার্টি পেয়েছে ৫ দশমিক ৪ শতাংশ ভোট। সুইডেনের পার্লামেন্টে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৪ শতাংশ ভোটের সীমা এবার পার করতে পারে দলটি।

এছাড়া সেন্টার পার্টি ৭ দশমিক ৫ শতাংশ, লেফট পার্টি ৮ শতাংশ, গ্রিন পার্টি ৭ দশমিক ৪ শতাংশ এবং ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস ৬ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারে বলে এক্সিট পোলে উঠে এসেছে।

নির্বাচনের ফল ঘোষণার পর গ্রিন পার্টির ইউরোপীয় পার্লামেন্টের সদস্য অ্যালিস বাহ কুনকে বলেন, সুইডিশ জনগণ তাদের বার্তা দিয়েছে এবং তারা ‘টিডো’ নিয়ে ক্লান্ত। ‘টিডো’ হলো বর্তমান সরকারের সঙ্গে সুইডেন ডেমোক্র্যাটসসহ সংশ্লিষ্ট দলগুলোর সহযোগিতার রাজনৈতিক চুক্তি।

স্টকহোম ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক টমি মোলার সুইডিশ সংবাদ সংস্থা টিটি’র কাছে বলেন, দুই সম্ভাব্য সরকার গঠনের পথের মধ্যে বড় পার্থক্য রয়েছে। এক্সিট পোলের ফল আগের জরিপগুলোর সঙ্গে মিলিয়ে দেখলে পরিস্থিতি বেশ স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

তবে সরকার গঠনের ক্ষেত্রে ম্যাগদেলিনা অ্যান্ডারসনকে লেফট পার্টি ও সেন্টার পার্টিসহ সম্ভাব্য সমর্থনকারী দলগুলোর সঙ্গে সমঝোতায় যেতে হতে পারে।

নির্বাচনী প্রচারে জাতীয় নিরাপত্তা, গ্যাং অপরাধ, অভিবাসন ও কল্যাণব্যবস্থায় ব্যয় ছিল গুরুত্বপূর্ণ ইস্যু।

সব ভোট গণনা এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষ চূড়ান্ত ফল ঘোষণা করবে।

Tags: অভিবাসনসুইডেন
Previous Post

ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বেঁচে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন

Next Post

গফরগাঁওয়ে লাইনচ্যুত বগি উদ্ধার: ৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

Next Post
ছবি: সংগৃহীত।

গফরগাঁওয়ে লাইনচ্যুত বগি উদ্ধার: ৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ফাইনালের মঞ্চে ফের নাটকীয়তা, নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT