চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেলটনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর কোনো আমেরিকান পুরুষ খেলোয়াড় গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। এবার সেই অপেক্ষার অবসানের খুব কাছে ছিলেন বেন শেলটন। তার হাত ধরে দীর্ঘ গ্র্যান্ড স্লাম খরা কাটানোর স্বপ্ন দেখছিল আমেরিকা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে দিলেন না আলেক্সান্দার জভেরেভ। শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন জার্মান তারকা।

নিউইয়র্কে ফাইনালে চার সেটের লড়াইয়ে শেলটনকে ৬-৩, ৭-৬ (২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতে নিয়েছেন জভেরেভ। তাতে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা নিশ্চিত করেছেন তিনি। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনও জেতেন জভেরেভ।

২০২০ সালে ইউএস ওপেনের শিরোপা জয়ের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন জভেরেভ। এবার নিউইয়র্ক থেকেই সেই আক্ষেপ মুছে ফেললেন তিনি। একই বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জেতা উন্মুক্ত যুগের চতুর্থ পুরুষ খেলোয়াড় হলেন জভেরেভ। এর আগে এই কীর্তি গড়েছিলেন জিমি কনর্স ১৯৭৪ সালে, গুইলেরমো ভিলাস ১৯৭৭ সালে এবং ইয়ানিক সিনার ২০২৪ সালে।

ট্রফি হাতে নিয়ে জভেরেভ বলেন, ‘আমি জানি আজ ৯৯.৯ শতাংশ লোকেরা চেয়েছিলেন বেন জিতুক। তাই প্রথমত আমি খুবই দুঃখিত।’

দর্শকদের প্রশংসাও করেন জার্মান তারকা। তিনি বলেন, ‘খেলার জন্য এটি ছিল অসাধারণ পরিবেশ। যদিও জানতাম দর্শকরা আমার বিরুদ্ধে, তবুও তারা অবিশ্বাস্যভাবে সুন্দর আচরণ করেছে।’

হারের পরও প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভাসিয়েছেন শেলটন। জভেরেভকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সম্ভবত এই বছরের বিশ্ব সেরা খেলোয়াড়।’

Tags: ইউএস ওপেনটেনিসনিউইয়র্কলিড স্পোর্টস
Previous Post

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

Next Post

আমীরুল ইসলাম ছিলেন লেখকদের লেখক কিংবা নির্মাতাদেরও নির্মাতা

Next Post
ছবি: শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম।

আমীরুল ইসলাম ছিলেন লেখকদের লেখক কিংবা নির্মাতাদেরও নির্মাতা

ছবি:  সংগৃহীত।

ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বেঁচে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT