ম্যানচেস্টার ডার্বিতে দারুণ এক জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। দশজনের দল নিয়েও ফরোয়ার্ড আর্লিং হালান্ডের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এনজো মারেসকার শিষ্যরা। পুরো ৭০ মিনিটে সিটির দশজনকে পেয়েও গোল করতে পারেনি মাইকেল ক্যারিকের শিষ্যরা।
ম্যানচেস্টার ডার্বির শুরুতেই দেখা যায় রোমাঞ্চকর উত্তেজনা। ২৩ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসকে লাথি মারেন ম্যানসিটির ফিল ফোডেন। রেফারি মাইকেল অলিভার কোনোপ্রকার দ্বিধা ছাড়াই লাল কার্ড দেখান ফোডেনকে। শুরুতেই দশজনের দলে পরিণত হয় ম্যানসিটি।
৬০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পেয়েছিল ম্যানসিটি। জোসকো ভার্ডিওলের বাঁপায়ের দুর্দান্ত ক্রসে গোল করেছিলেন আর্লিং হালান্ড। তবে সহকারী রেফারি অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। তবে রেফারি ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত নেয়, ১-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।
৬৯ মিনিটে ম্যানসিটির আরও একটি দারুণ প্রচেষ্টা রুখে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ল্যামেন্স। এনজো ফের্নান্দেসের ডি বক্সের বাইরে থেকে নেয়া শট আলতো ছোঁয়া দিয়ে বারে লেগে ফিরে আসে, গোল বঞ্চিত হয় সিটি। ৭২ মিনিটে ব্রায়ান এমবুমোর হেড গোলবারের সামান্য বাইরে দিয়ে গেলে গোলবঞ্চিত হয় ইউনাইটেড। ৭৬ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন মার্ক গেহি।

ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ফেরার দুর্দান্ত সুযোগ পেয়েছিল নির্ধারি সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। ডি বক্সের মধ্যে এমবুমো গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমাকে একা পেয়েও গোল করতে পারেননি। বল ঠেকিয়ে দেন ম্যানসিটি গোলকিপার। পরে ১-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে এনজো মারেসকার শিষ্যরা।
এ জয়ে টেবিলের দুইয়ে থাকলো ম্যানচেস্টার সিটি। চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। সমান ম্যাচে এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে সিটি। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে হালসিটি।









