আমীরুল ইসলাম শিশুসাহিত্য, সংস্কৃতি ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে মহিরুহ হয়ে মানুষের মনে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন সাহিত্য-সংস্কৃতি ও গণমাধ্যম জগতের গুণীজনেরা।








