চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের জন্য বিশেষ থালির সাথে মেন্যুতে চকলেটের মাতরুশকা পুতুলের চমক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর উপলক্ষে বিশেষ আয়োজন করেছে নয়াদিল্লির বিলাসবহুল হোটেল আইটিসি মৌর্য। ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসা পুতিনের জন্য বিশেষ থালির পাশাপাশি তৈরি করা হয়েছে নানা ধরনের চকলেটের শিল্পকর্ম।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন। এতে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন।

এনডিটিভি জানিয়েছে, সফরকালে পুতিন আইটিসি মৌর্য হোটেলে অবস্থান করবেন। তার সম্মানে হোটেল কর্তৃপক্ষ বিশেষ খাবার ও মিষ্টান্নের আয়োজন করেছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি, ধারাবাহিকতা ও ঐক্যের প্রতীক হিসেবে চকলেট দিয়ে তৈরি করা হয়েছে মাতরুশকা পুতুলের একটি আকর্ষণীয় সংগ্রহ। পাশাপাশি রাশিয়ার প্রাকৃতিক দৃশ্য ও দেশটির বিখ্যাত স্থাপত্যকর্ম ফুটিয়ে তুলে তৈরি করা হয়েছে একটি বিশেষ চকলেট ভাস্কর্য।

শুধু চকলেটের শিল্পকর্মই নয়, পুতিনের জন্য ভারতীয় ঐতিহ্যবাহী মিষ্টান্ন দিয়ে বিশেষ একটি থালিও প্রস্তুত করেছেন হোটেলের শেফরা। এতে ভারতের সমৃদ্ধ খাদ্য ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

এর সঙ্গে থাকছে ভারতীয় বিভিন্ন মসলার স্বাদের চকলেট বঁবন। এলাচ, জাফরান, গোলাপ, আদা ও মৌরির মতো উপকরণ ব্যবহার করে এসব চকলেট তৈরি করা হয়েছে।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে নয়াদিল্লির আরও কয়েকটি বিলাসবহুল হোটেলও বিশেষ খাবার ও মিষ্টান্নের আয়োজন করেছে বলে জানা গেছে।

Tags: ব্রিকস সম্মেলনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Previous Post

৮০’র নস্টালজিয়া থাক ছবিতে, পিরিয়ড নিয়ে ভাবনা হোক আধুনিক

Next Post

‘যারা সত্যিই বড়, তারা একে অপরকে ছোট করে না’

Next Post

‘যারা সত্যিই বড়, তারা একে অপরকে ছোট করে না’

উর্দু সাহিত্যের কবি সৈয়দ তাকি মোহাম্মদ আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT