সাইবার নিরাপত্তা আইন নিয়ে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কনটেন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী (আইসিটি) ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বৈঠক শেষে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টগুলো নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন। এগুলো সামাজিকভাবে ক্ষতি করেছে।’
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, সাইবার নিরাপত্তা আইন কোনো একদিনের জন্য নয়। আইনটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘টার্গেট হলো সামাজিক ভারসাম্য ধরে রাখা। গণমাধ্যমে যেন স্বাধীনতা থাকে। কারও কণ্ঠ চেপে ধরতে চাই না।’
যেকোনো কনটেন্ট দেখলেই তা শেয়ার না করার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পাওয়ার পর যাচাই-বাছাই ছাড়া তা ছড়িয়ে না দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।









