চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে সরকার। চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাতে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না ব্রিটিশ হাইকমিশনার জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট আইনও সংশোধন করা হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে।

সাক্ষাতে বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পে বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে কাজ করার আগ্রহের কথাও জানানো হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তাই এখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রশ্ন নেই। আইন অনুযায়ী যারা বৈধ প্রার্থী হওয়ার যোগ্যতা রাখবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।

প্রতিমন্ত্রী জানান, বিএনপি স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে স্থানীয় বিএনপিকে প্রতিটি ইউনিয়নে একজন করে একক সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো দলীয় অবস্থান নেবে না। সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা।

প্রতিমন্ত্রী আরও বলেন, দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকায় আইন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন সব বৈধ প্রার্থীই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।

Tags: নির্বাচন কমিশনসরকারি-বেসরকারিস্থানীয় সরকার নির্বাচন
Previous Post

সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ে উদ্বেগ মন্ত্রীর

Next Post

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

Next Post

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্রের চেয়েও বড় হুমকি এআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT