বাংলাদেশি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ওয়াইইএস) প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৭-এর আবেদন আহ্বান করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ওয়াইইএস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার সুযোগ পাবেন।
প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সেখানে এক সেমিস্টার পড়াশোনা করার সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, স্প্রিং সেমিস্টার ২০২৭-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।
আবেদনের বিষয়ে গণমাধ্যমের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় একটি মিডিয়া নোটও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।









