চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় সাত বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভোলায় গ্যাসনির্ভর একটি সার কারখানা এবং ৫০০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সুলতানা আহমেদ শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে ভোলার গ্যাস মূল ভূখণ্ডের পাইপলাইনে যুক্ত করার বিষয়ে সরকারের কোনো ‘ফাস্ট ট্র্যাক’ পরিকল্পনা রয়েছে কি না জানতে চান।

এ ছাড়া জরুরি ভিত্তিতে ভাসমান প্রযুক্তির মাধ্যমে ভোলার গ্যাস সরবরাহের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, সেটিও জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়নে অন্তত সাত বছর সময় লাগতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় অপেক্ষা না করে ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার।

ইতোমধ্যে কয়েকজন শিল্প উদ্যোক্তা ভোলায় গ্যাসনির্ভর শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। এসব শিল্প গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভোলার স্থানীয় অর্থনীতিও সম্প্রসারিত হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভোলার গ্যাস দেশের মানুষের স্বার্থে যথাযথভাবে ব্যবহারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানে একটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

একইসঙ্গে গ্যাস ব্যবহার করে ৫০০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Tags: গ্যাসগ্যাস সরবরাহপ্রধানমন্ত্রীশিল্পকারখানা
Previous Post

কানাডায় পাঞ্জাবি গায়ককে নিশানা করে গুলি!

Next Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ১৪৬৩

Next Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ১৪৬৩

তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়ালেন কঙ্গনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT