চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় পাঞ্জাবি গায়ককে নিশানা করে গুলি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কানাডায় অনুষ্ঠান করতে গিয়ে বিপদে পাঞ্জাবি সঙ্গীতশিল্পী এমি ভির্ক। গায়কের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তবে পরিবারের দাবি, গায়ক নিরাপদেই আছেন।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি ‘কনসার্ট ট্যুর’-এর সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই গাড়িতে ছিলেন সঙ্গীতশিল্পী এমি এবং তাকেই নিশানা করা হয়েছিল, এমন খবরই ছড়িয়েছিল। তবে সেই দাবি নস্যাৎ করেছে গায়কের পরিবার।

ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর রাতে ব্রিটিশ কলম্বিয়ার একটি রাস্তায়। অভিযোগ একটি কালো রঙের এসইউভি থেকে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানো হয়। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে একটি এসইউভি আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই গাড়িটির সঙ্গে গুলিকাণ্ডের যোগ রয়েছে।

তবে এমির বাবা কুলজিৎ সিংহ এই সকল দাবি প্রকাশ্যে খারিজ করেছেন। পটিয়ালার লোহার মাজরা গ্রাম থেকে তিনি জানিয়েছেন, তার ছেলে সম্পূর্ণ নিরাপদ। কারও সঙ্গে এমির কোন বিরোধ নেই এবং গুলি চালানো হয়েছিল কেবল কনসার্টের আয়োজকের গাড়িকে লক্ষ্য করে।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং ঘটনায় কেউ আহত হননি। তবে গাড়িতে কারা ছিলেন বা গায়ক এমি সেই গাড়িতে ছিলেন কি না, তা নিশ্চিত করেনি পুলিশ। গোপনীয়তা সংক্রান্ত নিয়মের কারণেই এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ফলে গুলিকাণ্ডে গায়ক আদৌ নিশানায় ছিলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Tags: কানাডাপাঞ্জাবি সঙ্গীতশিল্পী
Previous Post

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

Next Post

ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

Next Post

ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ১৪৬৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT