চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্টে হাসান-খালেদ জুটির ৭ উইকেট, ‘আনন্দিত বাংলাদেশিরা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের পর ইংল্যান্ডের ক্লাব কেন্টের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন হাসান মাহমুদ, সঙ্গী হলেন খালেদ আহমেদও। দুই টাইগার পেসারের বিধ্বংসী বোলিংয়ে বেশ বিপাকে পড়েছে প্রতিপক্ষ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগের চারদিনের ম্যাচে প্রথমদিনে ডার্বিশায়ারের বিপক্ষে হাসান-খালেদ মিলে নিয়েছেন ৭ উইকেট।

মঙ্গলবার ডার্বির মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেন্ট। প্রথমদিনে ৩০০ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১৫.৫ ওভারে ৪ মেডেনে ৩০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন হাসান, বোলিং গড় ১.৮৯। অন্যদিকে নিজের প্রথম ম্যাচে খালেদ ১৮ ওভারে ৪ মেডেনে ৭৩ রান খরচে তুলেছেন ৩ উইকেট। ম্যাচজুড়ে দুই টাইগার পেসারের বোলিং ছিল নজরকাড়া।

ম্যাচ শেষে কথা বলেছেন হাসান। বলেছেন, বাংলাদেশিরা তাদের নিয়ে বেশ আনন্দিত। খালেদের সাথে খেলতে পারাও তার জন্য অনেক খুশির বিষয় বলেছেন।

‘বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত, কারণ দুজন বাংলাদেশি কেন্টের হয়ে খেলছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যা ঘটেছিল তার প্রেক্ষাপটেই। তাই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিশেষ।’

নিজের বোলিং সম্পর্কে হাসান বলেছেন, ‘নতুন উইকেটে মূলত সঠিক লেংথে জোরে বল করার এবং যতটা সম্ভব মিতব্যয়ী হওয়ার চেষ্টা করেছি।’

খালেদ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বোলিং সঙ্গী হিসেবে খালেদকে পাশে পাওয়া নিঃসন্দেহে দারুণ ব্যাপার। তার জন্য আমি খুবই আনন্দিত। নিজের প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়েছে। আশা করি পরের ইনিংসেও তার পারফরম্যান্স ভালো হবে।’

প্রথমদিনে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রানে দিন শেষ করেছে হাসান-খালেদের দল। বুধবার বিকেলে দ্বিতীয় দিনে নামবে কেন্ট-ডার্বিশায়ার।

Tags: ইংল্যান্ডকাউন্টি চ্যাম্পিনশিপকেন্ট ক্রিকেটখালেদ আহমেদলিড স্পোর্টসহাসান মাহমুদ
Previous Post

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Next Post

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT