চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস থেকে চলে গেলেন প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহাসিক আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে একজন আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করে আপিল বিভাগ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

এক পর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও এটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দুই পক্ষই ব্রিফ করেছেন।

সেখানে তাদের দুজনের কথায়ই উঠে এসেছে- ওই আইনজীবীকে জরিমানা করার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন। যার জের ধরে এজলাস ছাড়েন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

ঘটনার পরপরই নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্রিফিংয়ে বলেন, “একজন মহিলা আইনজীবীর ওপর একটা মামলায় কস্ট দিয়েছেন তারা। পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। শেষ হওয়ার পর আমি প্রধান বিচারপতিকে বিনয়ের সাথে বললাম যে- আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা টামলা খুব একটা হচ্ছে না আপিল বিভাগে। ল’ইয়ারদের ইনকাম কমে গেছে। একজন জুনিয়র ল’ইয়ার পাঁচ লাখ টাকা কস্ট দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তাকে মাফ করে দেওয়া দরকার”।

মাহবুব উদ্দিন খোকন বলেন, “তখন উনি (প্রধান বিচারপতি) বললেন যে, “আমি চিফ জাস্টিস হওয়ার পর ইনকাম কমে গেছে? আমি বললাম ইনকাম ওই সেন্সে কমে গেছে”।

খোকনের ব্রিফিংয়ের পরপরই অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, “উনি (মাহবুব উদ্দিন খোকন) যখন বললেন একজন আইনজীবীকে আপনারা ফাইন করেছেন। তখন চিফ জাস্টিস বললেন, আমরা সব কিছু দেখেশুনে একটা আদেশ দিয়েছি। আমাদের আদেশ আমরা পরিবর্তন করবো না। কারণ ওনাদের বক্তব্য অনুযায়ী ‘সিরিয়াস ফ্রড কমিট’ করা হয়েছে”।

“তখন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে মাহাবুব উদ্দিন খোকন, তিনি একজন জাতীয় সংসদ সদস্য.. তিনি বলে ফেললেন, আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের ইনকাম কমে গেছে”, যোগ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, “বিষয়টা মাননীয় প্রধান বিচারপতি প্রথমে একটু লাইটলি নিলেন। তারপর বললেন আপনি কি এটা মিন করেন কী-না? মাহাবুব উদ্দিন খোকন সাহেব একই কথা বলার যখন চেষ্টা করেছেন… তখন মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, আপনি যে কথাটা বলেছেন অ্যাবসুলেট আদালত অবমাননার শামিল। যেহেতু আপনি এতবড় একটা কথা বলেছেন, আমি আজকে আর আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবো না। এ কথা বলেন উনি উঠে গেছেন”।

Tags: বাগবিতণ্ডারুহুল কুদ্দুস কাজল
Previous Post

এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা

Next Post

সরকারি নিয়োগে ভাইভা নম্বর ৪০০ শতাংশ বাড়ছে, লিখিত পরীক্ষায় কমছে

Next Post

সরকারি নিয়োগে ভাইভা নম্বর ৪০০ শতাংশ বাড়ছে, লিখিত পরীক্ষায় কমছে

গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT