অক্টোবরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং একটি টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। টেস্ট আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডেতে একই প্রতিপক্ষের সাথে যুক্ত হবে জিম্বাবুয়েও। টিম টাইগার্সের সফরের সব ম্যাচের সূচি জানিয়ে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
৯ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচটি হবে। ১৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতিটি ম্যাচ গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন মাঠে খেলা হবে সেটা এখনও জানায়নি এসিবি।
আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। শীর্ষ দুটি দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।
ত্রিদেশীয় সিরিজের পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।
এক নজরে টেস্ট ম্যাচ
৯-১৩ অক্টোবর
বাংলাদেশ Vs আফগানিস্তান
এক নজরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
১৭ অক্টোবর
বাংলাদেশ Vs জিম্বাবুয়ে
১৯ অক্টোবর
আফগানিস্তান Vs জিম্বাবুয়ে
২১ অক্টোবর
বাংলাদেশ Vs আফগানিস্তান
২৩ অক্টোবর
ফাইনাল









