চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজে জাহাজ চলাচল কমেছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমেছে। মাত্র ৭৭টি জাহাজ সর্বশেষ সময়ে এই প্রণালি পার হয়েছে বলে জানিয়েছে জাহাজ চলাচল ও সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

কেপলারের তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ৪৫টি থেকে কমে ৩৩টিতে নেমেছে। ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রণালিটি দিয়ে চলাচল করা ২৮টি জাহাজের মধ্যে ২১টি ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করেছে। অর্থাৎ এসব জাহাজ প্রণালিটির প্রচলিত নৌপথ এড়িয়ে চলেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) হরমুজ প্রণালি পাড়ি দেওয়া আটটি জাহাজের মধ্যে সাতটিই ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করেছে।

কেপলারের মতে, পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে যাওয়া এবং ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহারের প্রবণতা যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচলে প্রভাব পড়ার বিষয়টি স্পষ্ট করছে। এর প্রভাব পড়তে শুরু করেছে উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যেও।

প্রতিষ্ঠানটি বলছে, গত সপ্তাহের শেষ দিকে হরমুজ প্রণালিকে ঘিরে যে পরিবর্তন দেখা গেছে, তা সাময়িক নাকি দীর্ঘস্থায়ী হবে, এখন সেটিই দেখার বিষয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিতে অচলাবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এবং বেড়েছে তেলের দাম।

এরই মধ্যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হলে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসতে পারে এবং পরে তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে।

অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরেও একটি নতুন ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করবে ইরান। যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকে এই অঞ্চল বিস্তৃত হয়ে উপসাগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে হরমুজ প্রণালির নাম পরিবর্তনের কথাও ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট প্রণালিটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা বিবেচনা করছেন।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কমে গেলে জ্বালানি সরবরাহে চাপ বাড়তে পারে। আর সংঘাত নতুন করে বিস্তৃত হলে এর প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলেই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যেও পড়ার আশঙ্কা রয়েছে।

Tags: ইরানজাহাজ চলাচলহরমুজ প্রণালি
Previous Post

কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

Next Post

হিন্দু ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর অভিযোগ, বন্ধ আইফেল টাওয়ার

Next Post
ছবি: সংগৃহীত

হিন্দু ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর অভিযোগ, বন্ধ আইফেল টাওয়ার

ক্যান্সার নিরাময়ে সুসংবাদ হয়ে আসতে পারে এআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT