চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দু ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর অভিযোগ, বন্ধ আইফেল টাওয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হিন্দু ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে কর্মীদের ধর্মঘটের মুখে সোমবার (৭ সেপ্টেম্বর) সারাদিন বন্ধ ছিল ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার। নারী কর্মীদের তাদের লিঙ্গের কারণে দায়িত্ব থেকে সরিয়ে পুরুষ কর্মীদের দিয়ে কাজ করানো এবং তাদের আড়ালে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন কর্মীরা।

ফরাসি সংবাদমাধ্যম লে মন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইফেল টাওয়ারের কর্মীরা এক বিবৃতিতে বলেন, হিন্দু ধর্মীয় প্রতিনিধিদলের সফরের সময় নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার শর্ত দেওয়া হয়েছিল। ওই শর্তের কারণে নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে পুরুষ কর্মীদের দিয়ে তাদের জায়গা পূরণ এবং নারীদের আড়ালে রাখার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

প্যারিসের ঐতিহাসিক স্থাপনাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিই বিষয়টি স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানায়, হিন্দু প্রতিনিধিদলটি সফরের সময় নারীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ জানিয়েছিল। তবে এ ধরনের শর্ত মেনে নেওয়া উচিত হয়নি বলেও স্বীকার করেছে এসইটিই।

প্যারিসের সমাজতান্ত্রিক মেয়র এমানুয়েল গ্রেগোয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, আইফেল টাওয়ার কর্তৃপক্ষ কীভাবে প্রতিনিধিদলের এমন শর্ত মেনে নিল।

এসইটিইর প্রেসিডেন্ট এবং প্যারিসের সমাজতান্ত্রিক দলের নির্বাচিত কর্মকর্তা এরিয়েল ওয়াইল এএফপিকে বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, আমরা তা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’

হিন্দু ধর্মীয় সংগঠন বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস) রোববার প্যারিসের কাছে ফ্রান্সে তাদের প্রথম বড় মন্দির উদ্বোধন করে। একই দিনে সংগঠনটির আধ্যাত্মিক আন্দোলনের উদ্যোগে সেইন নদীতে একটি সাংস্কৃতিক নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিএপিএস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন রক্ষণশীল হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সংগঠন হিসেবে পরিচিত।

আইফেল টাওয়ারের ওয়েবসাইট অনুযায়ী, প্রতি বছর প্রায় ৭০ লাখ দর্শনার্থী স্থাপনাটি দেখতে আসেন। কর্মীদের একজন প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, সোমবার সারাদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আইফেল টাওয়ার স্বাভাবিক নিয়মে খুলে দেওয়ার কথা।

Tags: আইফেল টাওয়ারনারী কর্মীপ্যারিসফ্রান্স
Previous Post

হরমুজে জাহাজ চলাচল কমেছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা

Next Post

ক্যান্সার নিরাময়ে সুসংবাদ হয়ে আসতে পারে এআই

Next Post

ক্যান্সার নিরাময়ে সুসংবাদ হয়ে আসতে পারে এআই

বাংলাদেশ সরকারের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য চিত্র, সৌর প্যানেলসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌরবিদ্যুৎ উৎপাদনে যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস করমুক্ত সুবিধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT