চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের খেলা কবে-কোথায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টের সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। হবে টি-টুয়েন্টি সংস্করণে নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে। মেয়েদের ক্রিকেট দিয়ে আসরের পর্দা উঠবে। 

১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেয়েদের ম্যাচ দিয়ে আসরের যাত্রা শুরু। সকাল ৯টায় শুরু হতে চলা ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। পাকিস্তানের প্রতিপক্ষ থাকবে থাইল্যান্ডের মেয়েরা। মেয়েদের সেমিফাইনাল ২০ সেপ্টেম্বর এবং ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল ২২ সেপ্টেম্বর হবে।

বাংলাদেশের ছেলেরা প্রথম ম্যাচ শুরু করবে মেয়েদের ম্যাচের মতো কোয়ার্টার ফাইনাল দিয়ে। ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় শুরু হতে চলা ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। বি গ্রুপের দলগুলো হল- হংকং, চীন, মালয়েশিয়া, ওমান।

ছেলেদের প্রতিযোগিতায় ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচ হবে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা শীর্ষ দল হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। পাকিস্তান ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপে দ্বিতীয় হওয়া দলের মুখোমুখি হবে এবং একই দিনে ভারত ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, ভারত ও পাকিস্তান কেবল স্বর্ণপদকের ম্যাচ কিংবা ব্রোঞ্জ পদকের ম্যাচেই মুখোমুখি হতে পারবে, তার আগে নয়, যা ৩ অক্টোবর হবে। ছেলেদের সেমিফাইনাল হবে ১ অক্টোবর।

উল্লেখ্য, ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলে ভারতকে স্বর্ণপদক দেয়া হয়। উচ্চতর সিডিংয়ের (র‍্যাঙ্কিং) কারণে ভারত সোনা জেতে এবং আফগানিস্তান রৌপ্য পদক পায়। অন্যদিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তান বাংলাদেশের কাছে ৬ উইকেটে পরাজিত হয়, টিম টাইগার্স তৃতীয় স্থান অর্জন করে।

এদিকে নারী বিভাগেও একই ফলাফল দেখা যায়; যেখানে ভারত স্বর্ণ, শ্রীলঙ্কা রৌপ্য এবং দুবারের স্বর্ণপদক বিজয়ী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জেতে।

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টের সময়সূচি

গ্রুপ পর্ব
গ্রুপ এ: আফগানিস্তান, জাপান, নেপাল
গ্রুপ বি: হংকং, চীন, মালয়েশিয়া, ওমান

২৪ সেপ্টেম্বর
সকাল ৯:০০ — আফগানিস্তান বনাম জাপান
দুপুর ২:০০ — হংকং বনাম মালয়েশিয়া

২৫ সেপ্টেম্বর
সকাল ৯:০০ — হংকং বনাম ওমান
দুপুর ২:০০ — আফগানিস্তান বনাম নেপাল

২৬ সেপ্টেম্বর
সকাল ৯:০০ — জাপান বনাম নেপাল
দুপুর ২:০০ — মালয়েশিয়া বনাম ওমান

কোয়ার্টার ফাইনাল

২৮ সেপ্টেম্বর
সকাল ৯:০০ — পাকিস্তান বনাম B2 (গ্রুপ বি রানার্সআপ)
দুপুর ২:০০ — ভারত বনাম A2 (গ্রুপ এ রানার্সআপ)

২৯ সেপ্টেম্বর
সকাল ৯:০০ — শ্রীলঙ্কা বনাম A1 (গ্রুপ এ চ্যাম্পিয়ন)
দুপুর ২:০০ — বাংলাদেশ বনাম B1 (গ্রুপ বি চ্যাম্পিয়ন)

নকআউট পর্ব

১ অক্টোবর (সেমিফাইনাল)
সকাল ৯:০০ — প্রথম সেমিফাইনাল
দুপুর ২:০০ — দ্বিতীয় সেমিফাইনাল

৩ অক্টোবর (পদক নির্ধারণী ম্যাচ)
সকাল ৯:০০ — ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২:০০ — ফাইনাল

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টের সময়সূচি

কোয়ার্টার ফাইনাল

১৭ সেপ্টেম্বর
সকাল ৯:০০ — বাংলাদেশ বনাম চীন
দুপুর ২:০০ — পাকিস্তান বনাম থাইল্যান্ড

১৮ সেপ্টেম্বর
সকাল ৯:০০ — শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
দুপুর ২:০০ — ভারত বনাম জাপান

নকআউট পর্ব

২০ সেপ্টেম্বর (সেমিফাইনাল)
সকাল ৯:০০ — প্রথম সেমিফাইনাল
দুপুর ২:০০ — দ্বিতীয় সেমিফাইনাল

২২ সেপ্টেম্বর (পদক নির্ধারণী ম্যাচ)
সকাল ৯:০০ — ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২:০০ — ফাইনাল

Tags: এশিয়ান গেমসজাপাননাগোয়াপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

তিন দশকে শিকড়, ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠনের ৩০ বছর পূর্তি উৎসব

Next Post

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

এশিয়ান গেমসে ২২ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT