সংঘাত আর প্রতিশোধের রাজনীতি থেকে সরে এসে উন্নয়ন ও শান্তিপূর্ণ ভবিষ্যত রচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ঠাকুরগাঁওবাসীর জন্য আজ ভীষণ আনন্দের দিন, জেলাতেই তাদের উচ্চশিক্ষার সুযোগ হয়েছে।








