চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকার গ্রিনকার্ডের চেয়ে ‘ফিরে আসার গল্পে’ অভিনয় করা ভালো!

সাড়া জাগানো সিরিয়াল 'এটা আমাদেরই গল্প'র পর আসছে 'ফিরে আসার গল্প'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প নির্মাণে বরাবরই আলাদা পরিচিতি তৈরি করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও ‘এটা আমাদেরই গল্প’-এর পর এবার নতুন ফ্যামিলি ড্রামা সিরিয়াল নিয়ে হাজির হচ্ছেন তিনি।

‘ফিরে আসার গল্প’ নামের এই সিরিয়ালের ট্যাগলাইন—‘যেখানে সম্পর্কই বড় শক্তি’। তারকাবহুল সিরিয়ালটির শুটিং চলছে রাজধানীর উত্তরায়। এর মাধ্যমে বহুদিন পর আবারও সিরিয়ালে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী সুমাইয়া শিমুকে। তাদের সঙ্গে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, তটিনী, খায়রুল বাসার, মনিরা মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম, মুকিত জাকারিয়া, স্নেহাসহ আরও অনেকে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার একটি শুটিং বাড়িতে ‘ফিরে আসার গল্প’-এর শুটিং সেটে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরিয়ালটির সংশ্লিষ্টরা জানান, পরিবারের মানুষগুলোর পারস্পরিক সম্পর্ক, টানাপোড়েন ও আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গল্পটি। একই সঙ্গে দুই প্রজন্মের জনপ্রিয় ও নতুন প্রজন্মের শিল্পীদের একসঙ্গে নিয়ে আসা হয়েছে এই আয়োজনে। নির্মাতাদের প্রত্যাশা, এই মিলনমেলা দর্শকদের জন্যও হয়ে উঠবে বিশেষ আকর্ষণ।

সিরিয়ালটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘আমাদের আগের মতো নাটক, গান, সিনেমা হচ্ছে না, কারণ ঠিকমতো নার্সিং হচ্ছে না। যারা নার্সিং করে কাজ করছেন, তাদের কাজ ভালো হচ্ছে। রাজ তার কাজগুলো ঠিকমতো নার্সিং করে। এ জন্যই তার কাজ দর্শকনন্দিত হয়। আমি হুমায়ূন আহমেদের কাছে কখনো স্ক্রিপ্ট চাইতাম না, রাজের কাছেও চাই না। রাজের প্রতি আমার সেই আস্থা আছে।’

তিনি আরও বলেন, ‘রাজ ভালো ছেলে, কষ্ট করে বেড়ে ওঠা ছেলে। এই সিরিয়ালে সে সিনিয়র-জুনিয়র সবাইকে একসঙ্গে করেছে। আমি মনে করি, শুধু নাটক নয়, এভাবে সবাই যদি একসঙ্গে থাকি, আমাদের দেশও এগিয়ে যাবে।’

শহিদুজ্জামান সেলিম বলেন, ‘আপামর বাংলা ভাষাভাষী ও বাঙালি দর্শক যে সেন্টিমেন্ট পছন্দ করে, রাজ সেই ধরনের কাজ ভালো করে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, রাজ একটা ট্রেন্ড তৈরি করছে। সে কারণেই এখন ফ্যামিলি গল্পের কাজ বেশি নির্মিত হচ্ছে।’

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন সুমাইয়া শিমু। তিনি বলেন, ‘অনেকদিন পর আবার কাজ করছি। আসলে অভিনয়ের এই জায়গাটাই আমার। যখন দূরে ছিলাম, কাজটাকে অনেক মিস করতাম। এখানে যুক্ত হয়ে আবার কাজে ফিরে অনেক ভালো লাগছে।’

মনিরা মিঠু বলেন, ‘এখানে যারা কাজ করছেন, প্রত্যেকের আলাদা অরা আছে। আমি নিজেও একজন অশিক্ষিত অভিনেত্রী, কিন্তু অভিনয়ের দিক থেকে আলাদা অরা নিয়ে জন্মেছি। সবাই আমার কলিজার মানুষ।’

খায়রুল বাসার বলেন, ‘আমরা যারা কাজ করছি, প্রত্যেক শিল্পীর কাছেই এই গল্পটি ভালো লাগার। দর্শক এই কাজ গ্রহণ করবেন কি না, সেটা নিয়ে কোনো চাপ অনুভব করছি না। বরং আমরা অনেক বেশি উচ্ছ্বসিত।’

তটিনী বলেন, ‘বিশ্বাস করে কাজ করলে সেই কাজ ভালো হয়। আমি এই কাজটি বিশ্বাস করে করছি। তাছাড়া সিনিয়র শিল্পীদের পেয়ে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি।’

‘ফিরে আসার গল্প’ দিয়ে সিরিয়ালে অভিষেক হচ্ছে ফয়জুল ইয়ামিনের। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতা অভিনয়ের টানে বাংলাদেশে ফিরেছেন। নিজের অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় করার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। ওখানে আমার কাজ শেষ করে ফিরে এসেছি। যাদের সঙ্গে কাজ করছি, আমার কাছে পুরো বিষয়টি স্বপ্নের মতো মনে হচ্ছে। তাদের কাছ থেকে সবকিছু শিখতে পারছি। আশা করব, দর্শক আমাকে গ্রহণ করবেন। তাদের ভালোবাসা পেলে নিয়মিত কাজ করব।’

এজাজুল ইসলাম বলেন, ‘এই সিরিয়ালের গল্পটা আমি রাজ ভাইয়ের কাছ থেকে শুনেছি। শুনতে শুনতেই আমার চোখের সামনে পুরো গল্পটা ভেসে উঠেছে। শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি, এই নাটক গল্প দেখবেই। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এত সুন্দর একটি গল্পে থাকতে পারছি।’

ফয়জুল ইয়ামিনের প্রসঙ্গে মজা করে তিনি আরও বলেন, ‘আমেরিকার গ্রিনকার্ডের চেয়ে ফিরে আসার গল্পে অভিনয় করা ভালো!’

‘এটা আমাদেরই গল্প’র পরে ‘ফিরে আসার গল্প’ প্রসঙ্গে পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, কোনো কনটেন্ট জনপ্রিয় হলে পরের কাজ নিয়ে প্রত্যাশা বেশি থাকে। কিন্তু একশ্রেণীর মানুষ বলবে আগেটাই ভালো ছিল। যে মানুষ বলে আগেরটা ভালো ছিল, সে কিন্তু আগেরটার সময় একবারও বলে নাই ভালো ছিল। আসলে এটা কিছু মানুষের স্বভাব, তারা তুলনা করবেই। আমি মনে করি সব কনটেন্ট আমার সন্তান। এতটুকু বলতে পারি, আগের সিরিয়ালের সাথে এটা কোনো মিল নাই। দুটো পুরোপুরি আলাদা কাজ, তবে এখানেও পরিবারের সম্পর্কের গল্প।

তিনি বলেন, আমি যে ধরণের সিরিয়াল বানাচ্ছি আমার চাওয়া আরও পাঁচটি সিরিয়াল নির্মিত হোক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হবে।

‘ফিরে আসার গল্প’ সিরিয়ালটির টাইটেল গান লিখেছেন কবির বকুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘ফিরে আসার গল্প’। পরবর্তীতে সিরিয়ালটি দেখা যাবে চ্যানেল আইতেও।

Tags: এজাজুল ইসলামখায়রুল বাসারজাহিদ হাসানতটিনীমনিরা মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসিনেমাওয়ালা
Previous Post

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Next Post

‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’

Next Post

‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠাতে হাইকমিশনারের অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT