চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নব্বইয়ের দশক ও চলতি শতকের শুরুর দিকে বলিউডের ওপর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল ব্যাপক। তারকা থেকে পরিচালক অনেকেই ছিলেন অপরাধ চক্রের হুমকি ও চাপের মুখে। সেই সময়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা স্মরণ করে নির্মাতা সঞ্জয় গুপ্তা বলেছেন, বলিউডে একজন মানুষই প্রকাশ্যে আন্ডারওয়ার্ল্ডের চাপের কাছে মাথা নত করতে অস্বীকার করেছিলেন, আর তিনি শাহরুখ খান।

সম্প্রতি ইউটিউবের হুসেইন জাইদি ফাইলস অনুষ্ঠানে সঞ্জয় গুপ্তা বলেন, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী সময় তিনি খুব কাছ থেকে দেখেছেন। সঞ্জয়ের ভাষ্য, সেসময় চলচ্চিত্রজগতের মানুষ ছিলেন অত্যন্ত সহজ লক্ষ্য।

অভিনেতা, প্রযোজক, পরিচালক—কেউই পুরোপুরি নিরাপদ ছিলেন না। তিনি স্মরণ করেন, এক পাঞ্জাবি অভিনেতার মরদেহ ফিল্ম সিটিতে পাওয়া গিয়েছিল। পরে জানা যায়, তিনি পুলিশের তথ্যদাতা ছিলেন। অভিনেত্রী মনীষা কৈরালার এক সাধারণ স্বভাবের সচিবকেও একদিন তার অফিসে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এমনকি নির্মাতা রাকেশ রোশনের ওপরও হামলা হয়েছিল।

সঞ্জয় গুপ্তার মতে, এসব ঘটনা শুধু চাঁদাবাজির ফোনকলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল আরও গভীর। অনেক প্রযোজক ও অভিনেতাকে সিনেমা বা শো করার জন্য বাধ্য করা হতো। তবে শাহরুখ খান তাদের আদেশের সামনে মাথা নত করতে রাজি হননি।

সঞ্জয় বলেন, ‘চলচ্চিত্র শিল্পে শুধু শাহরুখ খানই হুমকির মুখে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন, “আমি এই সিনেমা বা শো কখনোই করব না, আমি পাঠানের বাচ্চা, ইচ্ছা হলে আমাকে গুলি করে দাও।”

শাহরুখ বলেছিলেন, ভয় পেয়ে তিনি কাজ করবেন না। তার এই সাহসিকতা শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের মনেও তার প্রতি শ্রদ্ধার জায়গা তৈরি করেছিল।’

Tags: আন্ডারওয়ার্ল্ডশাহরুখ খানসঞ্জয় গুপ্তা
Previous Post

আমেরিকার গ্রিনকার্ডের চেয়ে ‘ফিরে আসার গল্পে’ অভিনয় করা ভালো!

Next Post

বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠাতে হাইকমিশনারের অনুরোধ

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠাতে হাইকমিশনারের অনুরোধ

ছবি: সংগৃহীত

দেড় ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেলে তিন কারাবন্দীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT