চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজা-শমিতরা নির্দিষ্ট সময়ে দলে যোগ দেবে: ডুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আসিয়ান কাপের জন্য বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক অনুশীলন চলছে কিংস অ্যারেনায়। নবম দিনে এসে দলের সার্বিক অবস্থা জানাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন কোচ থমাস ডুলি। তারকা খেলোয়াড় হামজা চৌধুরীসহ অন্যদের যোগ না দেয়া সম্পর্কে বলেছেন তিনি। জানালেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দলে যোগ দেবেন বাকিরা।

থমাস ডুলি বলেছেন, ‘এপর্যন্ত ট্রেনিং নিয়ে খুবই সন্তুষ্ট। দিনে দুবার অনুশীলন করেছি। সান মারিনো থেকে ফেরার পর গত দুমাস বেশিরভাগ খেলোয়াড়ই সেভাবে কিছু করেনি। দুমাস বসে থাকার পর হঠাৎ অনুশীলন শুরু করা বেশ কঠিন। বাংলাদেশে লিগ শুরু না হওয়ায় খুশি যে, আমরা জাতীয় দলের সাথে আগেভাগেই ক্যাম্প শুরু করতে পেরেছি। যদি মাত্র এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করতাম, চোটের ঝুঁকি অনেকবেশি থাকত।’

‘দুজনের চোট সমস্যা আছে। সোহেল এক-দুদিন অসুস্থ ছিল, এখন ঠিক আছে। তপু জুনিয়রের কাফ মাসলে সামান্য সমস্যা আছে। আজ ও আগামীকাল অনুশীলন করবে না। তাকে সেরে ওঠার জন্য দুদিন বিশ্রাম দেয়া হয়েছে। জামালেরও পেশিতে সামান্য চোট রয়েছে, তাকে নিয়েও আমাদের সতর্ক থাকতে হবে যেন চোট বড় না হয়।’

হামজা-শমিতদের দলে যোগ দেয়া নিয়ে ডুলি জানালেন, ‘ফিফা উইন্ডোর নির্দিষ্ট নিয়ম আছে। ক্লাবগুলো ফিফার তারিখের (যেমন ২১ তারিখ) আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। তাই নির্দিষ্ট সময়েই তারা দলের সাথে যোগ দেবে। হামজার মতো আন্তর্জাতিক মানের পেশাদার খেলোয়াড়রা ভালো করেই জানে কীভাবে দলের সাথে দ্রুত মানিয়ে নিতে হয়।’

বাংলাদেশ দলের রোববারের অনুশীলন বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে। পুরো দল অনুশীলন করতে না পারায় জিমে সময় কাটিয়েছে।

Tags: জামালডুলিতপুবাংলাদেশলিড স্পোর্টসশমিতসোহেলহামজা
Previous Post

‘পঞ্চায়েত ৫’ নিয়ে ২ সুখবর, যা জানালেন নির্মাতা

Next Post

চ্যাটজিপিটির ‘অ্যাস্ট্রা’ নিয়ে তোলপাড়, কতটা বদলাবে এআই দুনিয়া

Next Post

চ্যাটজিপিটির 'অ্যাস্ট্রা' নিয়ে তোলপাড়, কতটা বদলাবে এআই দুনিয়া

ছবি: সংগৃহীত

পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে মার্কিন দুই দূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT