চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে চ্যাটের সূত্রে জেএনইউ অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ১১ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) কাছে এ অভিযোগ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলতি বছরের মে মাসে অভিযোগটি জমা পড়ে। এরপর আইসিসি তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে ডেকে তাদের বক্তব্য নেয়।

এরপর বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৫ দিনের সেমিস্টার বিরতি শুরু হয়। জুলাইয়ের মাঝামাঝি ক্লাস শুরু হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরেন। তখন অভিযোগটি নিয়ে আবারও আলোচনা শুরু হয় বলে একটি সূত্র জানিয়েছে।

অভিযোগের সূত্রপাত মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষাকে কেন্দ্র করে। ওই সময় অধ্যাপক যৌন ইঙ্গিতপূর্ণ কিছু অনুপযুক্ত মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, মে মাসের দ্বিতীয় সপ্তাহে এক শিক্ষার্থী শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের অভিযোগ নিয়ে সামনে আসেন।

হিন্দুস্তান টাইমসকে একটি সূত্র জানায়, ভাইভা পরীক্ষার সময় ওই অধ্যাপক যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। এমনকি শিক্ষার্থীরা তার যৌন প্রস্তাবে সাড়া দিলে অতিরিক্ত নম্বর দেওয়ার ইঙ্গিতও তিনি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে মে মাসেই আইসিসির কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এরপর কমিটি বেশ কয়েকজন শিক্ষার্থীকে ডেকে তাদের বক্তব্য নেয় বলে সূত্রটি জানায়।

এ বিষয়ে জানতে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে জেএনইউ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

জেএনইউতে এর আগে একটি যৌন হয়রানির অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের মধ্যেই নতুন অভিযোগটি সামনে এলো।

গত বছরের এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ চার কর্মীকে বরখাস্ত করে। তাদের মধ্যে একজন ছিলেন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক। অন্য তিনজনকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়।

যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হওয়া ওই শিক্ষক ছিলেন জেএনইউর স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ অধ্যাপক স্বরণ সিং। হিন্দুস্তান টাইমসের আগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, জাপান দূতাবাসের এক কর্মকর্তাকে যৌন হয়রানি করেছিলেন স্বরণ সিং। ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বিভিন্ন একাডেমিক অনুষ্ঠানের সমন্বয় করতেন। স্বরণ সিংয়ের সঙ্গে শেষ বৈঠকের পর তিনি অভিযোগ করেন বলে বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা জানিয়েছিলেন।

ওই কর্মকর্তা দাবি করেন, স্বরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছিল। এর ভিত্তিতেই তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল বলে দাবি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে জেএনইউর এক জ্যেষ্ঠ শিক্ষক জানান, ঘটনাটি ২০২৪ সালের মে মাসে ঘটেছিল। এ ঘটনায় কমিটি বিস্তারিত তদন্ত চালায় এবং তদন্তের সময় উভয় পক্ষকেই সাক্ষী হাজির করার সুযোগ দেওয়া হয়েছিল।

Tags: তদন্তভারতযৌন হয়রানি
Previous Post

শেষ পর্যন্ত মালয়েশিয়ার বিপক্ষে পেরে উঠল না বাংলাদেশ

Next Post

১৯৯৭ সালের এশীয় অর্থনৈতিক সংকট কি আবার ফিরছে?

Next Post
ছবি: সংগৃহীত

১৯৯৭ সালের এশীয় অর্থনৈতিক সংকট কি আবার ফিরছে?

ছবি: সংগৃহীত

দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT