চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে ‘ক্লিন চাঁদপুর’ ও পরিবেশ আইনবিদ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2026
in চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান বড়স্টেশন মোলহেডের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ক্লিন চাঁদপুর-এর আয়োজনে এবং চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। তরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সহযোগিতায় এবং ক্লিন চাঁদপুরের উদ্যোগে শহরের বড় স্টেশন মোলহেডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে এই দর্শনীয় স্থানটি সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বৃক্ষগুলো বড় হলে ‌পর্যটকদের ছায়া এবং অক্সিজেন দেয়ার পাশাপাশি এখানকার সৌন্দর্য বর্ধন করবে।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক মাজহারুল হক মান্না, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ওয়াকিল আহমেদ হিরন, চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার, সহ-সভাপতি নুরুল হক কমল, যুগ্ম সম্পাদক শিরিন সুলতানা সুপ্তাসহ সংগঠনের সদস্য এবং ক্লিন চাঁদপুরের সদস্যবৃন্দ।

আয়োজকরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

আজকের এই উদ্যোগে বড় স্টেশন মোলহেডের সৌন্দর্য আরও বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি মনোরম ও সবুজ পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।

Tags: বৃক্ষরোপণ কর্মসূচিসৌন্দর্যবর্ধন
Previous Post

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

Next Post

দুই যুগ আগের ‘বাড়ি দখলের’ ঘটনায় যা বললেন দিলারা জামান

Next Post

দুই যুগ আগের ‘বাড়ি দখলের’ ঘটনায় যা বললেন দিলারা জামান

৮ দিনের ব্যবধানে ২ হ্যাটট্রিক, ইংল্যান্ড দলে ক্রোকোম্বে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT