চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনিয়র এনটিআরের ‘ড্রাগন’-এ শহীদ-আলিয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ভারতের অন্যতম আলোচিত সিনেমা ‘ড্রাগন’। জুনিয়র এনটিআর ও ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের এই অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার সিনেমাটির সঙ্গে বলিউডের দুই তারকা শহীদ কাপুর ও আলিয়া ভাটের নাম যুক্ত হওয়ায় সেই আগ্রহ আরও বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম গুল্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ড্রাগন’-এ গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শহীদ কাপুর ও আলিয়া ভাট। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরই মধ্যে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। নতুন এই দুই তারকার সংযোজন হলে ‘ড্রাগন’-এর তারকাবহর যে আরও বড় হবে, তা বলাই যায়।

আলিয়া ভাটের জন্য ‘ড্রাগন’ হতে পারে জুনিয়র এনটিআরের সঙ্গে দ্বিতীয় সিনেমা। এর আগে এসএস রাজামৌলির ‘আরআরআর’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। ফলে আবারও এই জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

অন্যদিকে, শহীদ কাপুরের সঙ্গে জুনিয়র এনটিআরের প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করার সম্ভাবনাই এই খবরের সবচেয়ে বড় চমক। কয়েকটি প্রতিবেদনে শহীদের চরিত্রে নেতিবাচক বা ধূসর শেড থাকার ইঙ্গিতও দেওয়া হয়েছে, যদিও চরিত্রের বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রশান্ত নীলের পরিচালনায় ‘ড্রাগন’ নির্মিত হচ্ছে বড় পরিসরের অ্যাকশন সিনেমা হিসেবে। সিনেমায় জুনিয়র এনটিআরকে লুগার নামের এক ভয়ংকর চরিত্রে দেখা যাবে। গল্পের পটভূমিতে রয়েছে ১৯৬০-এর দশকের মাদক ও আন্তর্জাতিক কার্টেল যুদ্ধ।

বর্তমানে কাঁধের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন জুনিয়র এনটিআর। তার অনুপস্থিতিতে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং এগিয়ে নিচ্ছেন প্রশান্ত নীল।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ড্রাগন’-এর। শহীদ কাপুর ও আলিয়া ভাটের অংশগ্রহণ শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সিনেমাটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্যান-ইন্ডিয়া তারকাসমৃদ্ধ প্রজেক্টে পরিণত হতে পারে। মেনসএক্সপি

Tags: অনিল কাপুরআলিয়া ভাটজুনিয়র এনটিআরড্রাগনতামিলতেলুগুপ্যান ইন্ডিয়ানশহীদ কাপুরসিনেমা
Previous Post

শনিবার ভেনিসে ইতিহাসের অপেক্ষায় এই বাংলাদেশি সিনেমা!

Next Post

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাইনিজ কালচার ডে ২০২৬ উদযাপন

Next Post

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাইনিজ কালচার ডে ২০২৬ উদযাপন

টমি মিঞার ইকো ভিলেজ'-এর উদ্বোধন ২০ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT