চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৪ বলে ১২৪ রানের ইনিংসে যত রেকর্ড স্মৃতি মান্দানার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছে ভারত। ম্যাচে জয়ের চেয়েও বেশি আলোচনায় স্মৃতি মান্দানা। বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন, ভেঙেছেন তিনি। রেকর্ড সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন ৩০ বর্ষী ব্যাটার।

বৃহস্পতিবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৩ রান। জবাবে ১৬.২ ওভারে ৫৬ রানে গুটিয়ে যায় হংকং। ৬৪ বলে ১৪ চার ও ৭ ছক্কায় রেকর্ডময় ১২৪ রানের ইনিংস খেলেন স্মৃতি।

হংকংয়ের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরিতে স্মৃতি মেয়েদের আন্তর্জাতিক সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। মোট ১০,৮৮০ রান করে স্বদেশী সতীর্থ মিতালী রাজের ১০,৮৬৮ রানের রেকর্ড ভেঙেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন স্মৃতির সেঞ্চুরি ১৮টি। যা যেকোনো নারী ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও সাউথ আফ্রিকার লরা উলভার্টের ১৭ সেঞ্চুরি টপকে গেছেন ভারতীয় ওপেনার।স্মৃতির টি-টুয়েন্টিতে ২টি, টেস্টে ২টি এবং ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি রয়েছে।

স্মৃতির ১২৪, ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। তিনি নিজের রেকর্ডই ভেঙেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১১২ রান করেছিলেন আগে। সেটি ছাড়িয়ে গেলেন।

১২৪ রানের ইনিংসটি মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান। টুর্নামেন্টে আগে একমাত্র অন্য সেঞ্চুরিটি ছিল শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর। ২০২৪ সালে মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ১১৯ রান করেছিলেন।

টি-টুয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কার তালিকায় স্মৃতি এখন শীর্ষে। হারমানপ্রীত কৌরকে ছাড়িয়ে গেছেন। হংকংয়ের বিপক্ষে তার ৭ ছক্কা নিয়ে মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫তে। যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ।

এক ইনিংসে স্মৃতির ৭ ছক্কা ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছেন হারমানপ্রীত, নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার সময় ৮ ছক্কা মেরেছিলেন।

মেয়েদের টি-টুয়েন্টিতে একাধিক সেঞ্চুরি করা প্রথম ভারতীয় স্মৃতি। সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের হয়ে সেঞ্চুরি করা একমাত্র আরেক ক্রিকেটার হলেন হারমানপ্রীত। ২০১৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে স্মৃতির ৫০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা এখন ৯৩টি। মিতালী রাজের সাথে যৌথভাবে এটি যেকোনো ব্যাটারের সর্বোচ্চ।

এ ম্যাচে ৪ এবং ৬য়ের মারে ৯৮ রান তুলেছেন স্মৃতি। যা এপর্যন্ত কোন নারী ভারতীয় ব্যাটারের বাউন্ডারি থেকে আদায় করে নেয়া সর্বোচ্চ রান। আগের রেকর্ডও ছিল তার, ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাউন্ডারিতে ৭৮ রান তুলেছিলেন।

মেয়েদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন স্মৃতির। ক্যারিয়ারজুড়ে ৪,৬৮১ রান করেছেন। ৪,৭৫৮ রান করে শীর্ষে নিউজিল্যান্ডের সুজি বেটস।

Tags: ভারতমেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপ ২০২৪লিড স্পোর্টসস্মৃতি মান্দানা
Previous Post

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাসচালকসহ নিহত ৩

Next Post

বগুড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রী বারীর গাড়ি

Next Post

বগুড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রী বারীর গাড়ি

হাজার কোটিতে আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে গেল সৌদির আল-হিলাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT