গ্রীষ্মে নিজেদের দুজন ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দিল আর্সেনাল। গ্যাব্রিয়েল জেসাসের বার্সেলোনায় যাওয়ার খবর পুরনো। এবার গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে ৬ কোটি পাউন্ডে দলে টানলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। যদিও ব্রাজিলিয়ান তারকা ইংল্যান্ড ছেড়ে সৌদি যাবেন, বিষয়টি বেশ আগেই জানিয়েছিলেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
বৃহস্পতিবার আল হিলাল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বাংলাদেশি মুদ্রার হিসেবে ৯৯৫ কোটি টাকায় আর্সেনাল থেকে কিনেছে। মার্তিনেল্লির সঙ্গে আল হিলালের চার বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে। ইংলিশ গণমাধ্যম অনুযায়ী, সৌদি প্রো লিগের ক্লাবটি ৬ কোটি পাউন্ডের একটি নির্দিষ্ট ফি প্রদান করছে এবং আর্সেনাল ভবিষ্যতে যেকোনো ট্রান্সফারের একটি শতাংশও পাবে।
এ দলবদল ফি আর্সেনালের ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের, যা অন্যকোন লিগের ক্লাবের সাথে করা লেনদেন। নর্থ লন্ডনে সাত বছর কাটানোর পর এমিরেটস ছাড়লেন মার্টিনেল্লি। গানারদের হয়ে ২৭৮ ম্যাচে ৬২টি গোল করেছেন তিনি।
১৮ বছর বয়সে তিনি ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো থেকে লন্ডনের ক্লাবটিতে যোগ দেন। ২৫ বর্ষী ফরোয়ার্ড গত মৌসুমে আর্সেনালের হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন। ২০২৫/২৬ মৌসুমে ক্লাবটি ২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছায়।









