চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫০০তম পর্বে ‘টু দ্য পয়েন্ট’, চ্যানেল আই প্রাঙ্গণে মিলনমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাভিত্তিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ ২৫০০তম পর্বে পদার্পণ করেছে। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ মিলনমেলা। এতে চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সাংবাদিক, কলাকুশলী, আলোচক, অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

দীর্ঘদিনের ধারাবাহিকতায় ২৫০০তম পর্বে পৌঁছানোকে অনুষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, দর্শকের আগ্রহ, আস্থা ও ভালোবাসাই দীর্ঘ পথচলায় ‘টু দ্য পয়েন্ট’-এর বড় শক্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি টেলিভিশন অনুষ্ঠানকে দীর্ঘ সময় নিয়মিতভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট সাংবাদিক, উপস্থাপক, আলোচক ও কলাকুশলীদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের পাশাপাশি দর্শকের ধারাবাহিক সহযোগিতার কারণেই ‘টু দ্য পয়েন্ট’ ২৫০০তম পর্বে পৌঁছেছে।

‘টু দ্য পয়েন্ট’-এর বিভিন্ন সময়ে যুক্ত থাকা উপস্থাপক, সাংবাদিক, আলোচক, গবেষক, বিশ্লেষক ও কলাকুশলীদের অবদানের কথা স্মরণ করা হয় অনুষ্ঠানে। দীর্ঘ পথচলার বিভিন্ন বিষয় নিয়েও স্মৃতিচারণ করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই সংবাদের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমসহ চ্যানেল আইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনীতিক, সাবেক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গবেষক ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন এবিএম মোশাররফ এমপি, আজিজুল বারি হেলাল এমপি, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, দৈনিক যায়যায়দিন-এর ম্যানেজিং এডিটর সজিব ওনাসিস, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, এনসিপি নেতা সারোয়ার তুষারসহ অনেকে।

সংশ্লিষ্টরা জানান, টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের তথ্য গ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে দর্শকের চাহিদা ও তথ্য গ্রহণের ধরনেও পরিবর্তন এসেছে। এই পরিবর্তিত বাস্তবতায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও তথ্যসমৃদ্ধ, প্রাসঙ্গিক ও বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

২৫০০তম পর্ব পূর্ণ করাকে শুধু সংখ্যাগত অর্জন নয়, দর্শকের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। দর্শকের প্রত্যাশা ও সময়ের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপ্তি চৌধুরী। এতে ‘ইউসিবি টু দ্য পয়েন্ট’-এর প্রযোজক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীমও উপস্থিত ছিলেন।

Tags: ইমপ্রেস টেলিফিল্মটু দ্য পয়েন্ট
Previous Post

দু’সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে প্রতিমন্ত্রীর প্রত্যাশা

Next Post

কেন্টে হাসানের ৪ উইকেট, কেমন খেললেন টাইগার পেসার

Next Post

কেন্টে হাসানের ৪ উইকেট, কেমন খেললেন টাইগার পেসার

মেসির বিদায়ে নিকো পাজের আবেগঘন বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT