চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি সপ্তাহে ওটিটি মাতাতে পারে যেসব কনটেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! প্রায় প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। সপ্তাহান্তে বাড়িতে বসে ছবি বা সিরিজ দেখার পরিকল্পনা থাকলে ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে পারেন নতুন কনটেন্ট গুলো:

গান্ধারী: ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘গান্ধারী’। তাপসী পান্নু অভিনীত এই অ্যাকশন থ্রিলারের কেন্দ্রে বাণী। মেয়েকে মানবপাচারকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে একটি ট্রেনের মধ্যে দৃষ্টিশক্তি হারায় সে। কিন্তু মেয়ের খোঁজ ছাড়ে না বাণী। বিপজ্জনক অপরাধজগতে পা রাখার জন্য কঠোর প্রশিক্ষণ নেয় সে। এরপরে শুরু হয় মেয়ের প্রতি এক মায়ের ভালবাসা, প্রতিশোধ এবং নিজেকে ফিরে পাওয়ার তাগিদে এক মরিয়া লড়াই।

ধামাল ৪: ইন্দ্র কুমারের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘ধামাল ৪’। ৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। গুড্ডু, লাল্লন, আদি এবং মানব আবারও ফিরেছে তাদের চেনা জগতে। মৃত্যুর আগে এক ব্যক্তি লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধান দিয়ে যায়। সেই গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে চার বন্ধু। কিন্তু জলদস্যুর কারণে গুপ্তধনের মানচিত্র ছিঁড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এর পরে সেই সন্ধানে যোগ দেয় তাদের পরিবারের লোকজনও। বাড়তে থাকে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। তবে সবটাই হয় হাসির মোড়কে।

দ্য কোর্ট: ৪ সেপ্টেম্বর জিও হটস্টারে আসছে তামিল কোর্টরুম ড্রামা ‘দ্য কোর্ট’। ছবির কেন্দ্রে ইয়াজিনি। এই তরুণী অত্যন্ত মেধাবী এবং দৃঢ়চেতা আইনজীবী। নানা বাধার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ মামলায় নিজের অভিজ্ঞ আইনজীবী বাবার বিরুদ্ধেই আদালতে লড়াইয়ে নামে সে। তারপরে কী ভাবে এগোয় সবটা, উঠে আসবে গল্পে।

দ্য জেন্টেলম্যান (সিজন ২): ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে ফিরছে ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় সিজন। এডি হর্নিম্যান অনিচ্ছা সত্ত্বেও অভিজাত পরিবারের সম্পত্তি এবং ব্যবসাকে কেন্দ্র করে এগোয় সিরিজের গল্প। এবার ব্যবসা আরও বড় করে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চায় এডি। তার লক্ষ্য ইটালির অপরাধজগত। কিন্তু ব্যবসা যত বাড়তে থাকে, ততই সামনে হাজির হয় নতুন এবং শক্তিশালী শত্রুরা।

Tags: ‘ধামাল ৪’ওটিটিকনটেন্টনেটফ্লিক্স
Previous Post

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেবে এনসিপি

Next Post

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ অভিযোগ, অন্তর্বর্তী সরকারের আরও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন

Next Post
ছবি: সংগৃহীত

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ অভিযোগ, অন্তর্বর্তী সরকারের আরও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

ডিজিটাল ডিটক্স সত্যিই কাজ করে, নাকি এটাও নতুন ট্রেন্ড?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT