চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৃত্যুর পর আমার মুখ দেখাবেন না’- এআই নিয়ে ক্লুনির যে শঙ্কা

ভেনিস চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ পেয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। বিশেষ করে ডিপফেক প্রযুক্তির কারণে সত্য ও মিথ্যার পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে মনে করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) ভেনিস চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ গ্রহণের পর এ নিয়ে কথা বলেন ৬৫ বছর বয়সী এই অভিনেতা ও নির্মাতা।

এআই দিয়ে মৃত অভিনেতাদের চেহারা ও উপস্থিতি পুনর্নির্মাণের প্রসঙ্গ উঠলে রসিকতা করে ক্লুনি বলেন, “আমি মারা যাওয়ার ২০ বছর পর যেন কোনো ট্যাম্পন বিজ্ঞাপনে আমাকে দেখা না যায়।”

রসিকতার আড়ালেই অবশ্য এআই নিয়ে নিজের গভীর উদ্বেগের কথা জানান ক্লুনি। তার মতে, ডিপফেক যত উন্নত হচ্ছে, মানুষ তত বেশি বিভ্রান্ত হচ্ছে কোনটি সত্য আর কোনটি বানানো।

ক্লুনি বলেন, “সত্যটা বোঝা আমাদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।”

তার আশঙ্কা, ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ফলে শুধু মানুষ মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে না; বরং আসল কোনো ছবি বা ভিডিওকেও ভবিষ্যতে ‘এআই দিয়ে তৈরি’ বলে উড়িয়ে দেওয়া হতে পারে।

এআই নির্মাতাদের সঙ্গে প্রযুক্তিটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে তিনি সম্প্রতি আলোচনা করেছেন বলেও জানান ক্লুনি। তবে এখনো সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তিনি।

হলিউডেও এআইয়ের প্রভাব বাড়বে বলে মনে করেন এই তারকা। প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে বিনোদন শিল্পে কর্মসংস্থানের ওপর এর কী প্রভাব পড়বে, সেটিও গুরুত্ব দিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ভেনিসে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি এবং বিশ্বের ধনী ব্যক্তিদের হাতে গণমাধ্যমের মালিকানা কেন্দ্রীভূত হওয়ার বিষয়েও কথা বলেন ক্লুনি। তার মতে, সাংবাদিকতা সবসময়ই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তথ্য মানুষের কাছে পৌঁছানোর পথ খুঁজে নেবে বলেই আশাবাদী তিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের উদ্বোধনী আয়োজনে আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ পেয়েছেন জর্জ ক্লুনি। প্রায় তিন দশক ধরে এই উৎসবের সঙ্গে তার সম্পর্ক। ১৯৯৮ সালে ‘আউট অব সাইট’ সিনেমার প্রিমিয়ারও হয়েছিল ভেনিসে।

পুরস্কার গ্রহণের সময় বয়স নিয়ে রসিকতা করে ক্লুনি বলেন, আজীবন সম্মাননা পাওয়ার অর্থ সম্ভবত তিনি বুড়ো হয়ে গেছেন! তবে পুরস্কারটি তিনি আনন্দের সঙ্গেই গ্রহণ করছেন। খালিজ টাইমস

Tags: এআইজর্জ ক্লুনিলিড বিনোদনহলিউড
Previous Post

হিয়া নেই, তবু জাইমার বিশ্বাস-‘আবার দেখা হবে’

Next Post

বিশ্বমঞ্চে ‘পার্সেল’, যা বললেন উচ্ছ্বসিত নির্মাতা

Next Post

বিশ্বমঞ্চে ‘পার্সেল’, যা বললেন উচ্ছ্বসিত নির্মাতা

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ-জ্বালানি সংকট পরিস্থিতি দুই সপ্তাহের মধ্যে উন্নতির আশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT