চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনল্যান্ড রক্ষায় ডেনমার্কের সেনা মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্কটিক অঞ্চলে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করতে সাম্প্রতিক ইতিহাসে প্রথমবারের মতো গ্রিনল্যান্ডে বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত সৈন্যদের মোতায়েন করেছে ডেনমার্ক। মূলত ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ডেনিশ দ্বীপটি যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের দাবি করার পর কোপেনহেগেন এই পদক্ষেপ নিল।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রয়টার্স সূত্রে জানা যায়, যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড শুরু থেকেই ট্রাম্পের সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।

ডেনমার্কের নতুন ও বর্ধিত বাধ্যতামূলক সামরিক সেবা কর্মসূচির প্রথম ব্যাচের অংশ এই সৈন্যরা। এই পদক্ষেপের মাধ্যমে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর্কটিক অঞ্চলে কাজ করার মতো দক্ষ সৈন্য তৈরি করতে চায় কোপেনহেগেন। এ বিষয়ে ১৯ বছর বয়সী সৈন্য ডেভিড বলেন, ‘এর মাধ্যমে আমাদের উপস্থিতি জানান দেওয়া হয় যে আমরা এখানে আছি।

আমরা কেবল নিজেদের স্বার্থ নয়, গ্রিনল্যান্ডের মানুষের কথাও ভাবছি। পূর্বে এই অঞ্চলে অপর্যাপ্ত বিনিয়োগের কথা স্বীকার করে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী আর্কটিক প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে শত শত কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

বর্তমানে সৈন্যরা চরম ঠাণ্ডা আবহাওয়ায় যুদ্ধ ও টিকে থাকার জন্য ‘আর্কটিক অ্যান্ডুরেন্স’ নামক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। ন্যাড়া পাথর আর গাছপালাহীন খোলা প্রান্তরে তাদের কঠোর প্রশিক্ষণ চলছে।

সৈন্যদের কম্পানি কমান্ডার ক্যাপ্টেন লরা জেপসেন জানান, বিশাল কৌশলগত যোগাযোগের অংশ হিসেবে তাদের মূল লক্ষ্য হলো বিরূপ ভূখণ্ড ও জলবায়ুতে সৈন্যদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণটি ন্যাটোর ‘আর্কটিক সেন্ট্রি’ মিশনের অন্তর্ভুক্ত, যা ট্রাম্পের মন্তব্যের পর জোটটির আর্কটিক উপস্থিতি বাড়াতে এবং নিজেদের মধ্যকার উত্তেজনা প্রশমিত করতে এ বছর শুরু হয়েছে।

এদিকে খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে ন্যাটোর বাড়বাড়ন্তকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে রাশিয়া, যারা আর্কটিকে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি ধরে রেখেছে। রাশিয়ার পাশাপাশি চীনও মস্কোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই অঞ্চলে কার্যকলাপ বাড়িয়েছে। তবে সব চাপ সামলে নিজেদের অবস্থান পরিষ্কার করছে কোপেনহেগেন।

২২ বছর বয়সী সৈনিক আন্তনের মতে, এটি এই বার্তাই দেয় যে, ডেনমার্ক ভবিষ্যতের জন্য নিজেকে শক্তিশালী করছে।

Previous Post

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১

Next Post

ট্রাম্পের নাগরিকত্ব আদেশে ফেডারেল আদালতের স্থগিতাদেশ

Next Post
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নাগরিকত্ব আদেশে ফেডারেল আদালতের স্থগিতাদেশ

মেসি বিশ্বকাপ ফাইনাল হারের পর মনোভাব প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে শ্রদ্ধা জানাতে যা করছে আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT