গত সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। অবসরের পর এখনও বিশ্বজুড়ে ভাসছেন সম্মাননায়। এবার এলএমটেনের সম্মানে এক নতুন ব্যবস্থা গ্রহণ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। চলতি সপ্তাহে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের দশম মিনিটে এক মিনিটের জন্য করতালি দেবে প্রতিটি ক্লাবের খেলোয়াড়, স্টাফ, সমর্থকরা। বুধবার এএফএ এ ঘোষণা দিয়েছে।
স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ। ৩৯ বর্ষী কিংবদন্তি ইন্টার মিয়ামির হয়ে চালিয়ে যাবেন তার ক্লাব ফুটবল ক্যারিয়ার। আর্জেন্টিনা মেসির ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ, দেশের ছেলে ও মেয়েদের সকল বিভাগ ও ডিসিপ্লিনের ম্যাচগুলোতে প্রথমার্ধের দশম মিনিটে এক মিনিটের করতালির জন্য খেলা থামাবে।
এছাড়াও বিবৃতিতে এএফএ আরও একটি বিষয় জানিয়েছে, ‘ভিডিও বোর্ডযুক্ত স্টেডিয়ামগুলোতে খেলা শুরুর আগে লিওনেল মেসিকে নিয়ে অবশ্যই একটি ভিডিও চালাতে হবে।’
২০০৫ সালে আর্জেন্টিনার মূল দলে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ ১২৫টি গোলের মালিক তিনি। দেশটির হয়ে সবচেয়ে বেশি ছয়টি বিশ্বকাপে অংশ নেন। ৩৬ বছরের অপেক্ষার অবসনের পর ২০২২ সালে আর্জেন্টাইনদের তৃতীয় বিশ্বকাপ জেতান লিওনেল মেসি।









