চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, হরমুজ প্রণালির নাম কি ট্রাম্প প্রণালি করা উচিত?

এরপর তিনি রসিকতা করে লেখেন, আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত হবে!

ট্রাম্পের এই মন্তব্যের আগে ইরানের সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ওই হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে অন্তত চারজন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ছিল।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার দাবি করছেন, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত এবং প্রতিদিন সেখান দিয়ে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের দাম কমেনি। অন্যদিকে ইরান এখনো দাবি করে আসছে, প্রণালিটি বন্ধ এবং এর নিয়ন্ত্রণ তাদের হাতে।

বুধবার সৌদি আরবও ইরানের বিরুদ্ধে একটি তেলবাহী ট্যাংকারে হামলার অভিযোগ করেছে। ওই হামলায় দুইজন নিহত হয়েছেন বলে দেশটি জানিয়েছে। ব্রিটিশ রয়্যাল নেভির সঙ্গে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) প্রায় প্রতিদিনই হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবর জানাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের দাম বেড়ে ৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে এর দাম ছিল ৩ ডলারেরও কম।

চলতি বছরের শুরুতে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর সংঘাত শুরু হয়। সে সময় ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ ছয় সপ্তাহের মধ্যে শেষ হবে। তবে সেই সময়সীমা পেরিয়ে সংঘাত সপ্তম মাসে প্রবেশ করেছে।

এর মধ্যেও ট্রাম্প বারবার ইরানকে সামরিকভাবে পরাজিত করার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আসছেন। গত মাসে তিনি হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ বলেও মন্তব্য করেছিলেন।

হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাবটি সংঘাতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিকতম মন্তব্য হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধের মধ্যে দুই দেশের সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম একতরফাভাবে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ট্রাম্প প্রণালিডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহরমুজ প্রণালী
Previous Post

ইমরান খানের চিকিৎসার জন্য কমনওয়েলথের হস্তক্ষেপ চাইলেন লর্ড গোল্ডস্মিথ

Next Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

Next Post
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT