চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের চিকিৎসার জন্য কমনওয়েলথের হস্তক্ষেপ চাইলেন লর্ড গোল্ডস্মিথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা ও কারাবন্দিত্বের বিষয়ে দেশটির সরকারের ওপর হস্তক্ষেপ করতে কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য ও ইমরান খানের সাবেক স্ত্রীর ভাই লর্ড জ্যাক গোল্ডস্মিথ।

২২ আগস্ট শনিবার কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকোর বোটচওয়ের কাছে পাঠানো এক চিঠিতে তিনি ইমরান খানের সঙ্গে আচরণকে কমনওয়েলথের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন।

চিঠিতে গোল্ডস্মিথ বলেন, ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আদালত তার পূর্ণাঙ্গ চিকিৎসা পরীক্ষা এবং হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসক ও ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে একটি স্বাধীন মেডিকেল প্যানেলের মাধ্যমে মূল্যায়নের নির্দেশ দেন।

তবে গোল্ডস্মিথের অভিযোগ, ২০ থেকে ২১ আগস্টের রাতে ইমরান খানকে শিফা হাসপাতালে না নিয়ে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে রাতে তাকে পরীক্ষা ও চিকিৎসা দেওয়ার পর ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে ভোরের আগে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসক তাকে দেখার সুযোগ পাননি এবং কোনো স্বাধীন মেডিকেল প্যানেলও গঠন করা হয়নি বলে চিঠিতে দাবি করা হয়।

ইমরান খানের বোন উজমা খানের বক্তব্যের বরাত দিয়ে গোল্ডস্মিথ আরও বলেন, দীর্ঘদিনের কারাবাস ও বিচ্ছিন্নতার কারণে ইমরান গুরুতর মানসিক ও শারীরিক চাপে রয়েছেন। তার পরিবারের সদস্যদের বিভিন্ন স্থানে নেওয়া, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে শিফা হাসপাতালে নেওয়া হবে কি না সে বিষয়ে স্পষ্ট তথ্য না দেওয়ার অভিযোগও চিঠিতে তুলে ধরা হয়েছে।

চিঠিতে ইমরান খানের পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ, ব্যক্তিগত চিকিৎসকদের প্রবেশে জটিলতা এবং তার স্বাস্থ্য ও দৃষ্টিশক্তির অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন গোল্ডস্মিথ।

তিনি কমনওয়েলথ মহাসচিবকে পাকিস্তান সরকারের কাছে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ইমরান খানের চিকিৎসায় নিজের চিকিৎসক ও স্বাধীন বিশেষজ্ঞদের নিয়মিত প্রবেশাধিকার, পূর্ণাঙ্গ মেডিকেল তথ্য সরবরাহ, দীর্ঘমেয়াদি একাকিত্বের অবসান, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং আইনজীবীদের সঙ্গে বাধাহীন সাক্ষাতের নিশ্চয়তা চেয়েছেন।

গোল্ডস্মিথ আরও বলেন, ইমরান খানের বিরুদ্ধে চলমান সব ফৌজদারি কার্যক্রমে বিচারিক স্বাধীনতা, স্বচ্ছতা ও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে সন্তোষজনক নিশ্চয়তা না মিললে কমনওয়েলথের পক্ষ থেকে আরও কী পদক্ষেপ নেওয়া যায়, তা বিবেচনারও আহ্বান জানান তিনি।

এদিকে ২ সেপ্টেম্বরের জবাবে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে জানান, শাসনব্যবস্থা, গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার ও আইনের শাসনসংক্রান্ত সব প্রতিবেদন ও চিঠিকে কমনওয়েলথ সচিবালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তিনি বলেন, কমনওয়েলথ সনদে থাকা নীতি ও মূল্যবোধ সমুন্নত রাখতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ অব্যাহত থাকবে।

Tags: কমনওয়েলথহস্তক্ষেপ
Previous Post

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

Next Post

হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’!

Next Post
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’!

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT