চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১১০০ ছাড়ালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত এক হাজার ১১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে মাত্র ৯৫টি শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশটির পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বন্যার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে; তবে তিন হাজার ৯১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এদিকে, নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে এক হাজার ১২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তাদের ওয়েবসাইটে নিখোঁজ মানুষের সংখ্যা চার হাজার ৮৫৮ বলে উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে, তাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা বলেছেন, নিখোঁজদের মধ্যে অনেক বেঁচে থাকা মানুষ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে বিদেশি দলগুলোও এই অভিযানে সহায়তা করছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ নেপালি ও বিদেশি নাগরিকদের ‘ঘনিষ্ঠ রক্তসম্পর্কের’ স্বজনেরা যদি ডিএনএ পরীক্ষার অনুরোধ করেন, তাহলে তাদের কাছ থেকে নতুন রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা যেতে পারে।

Tags: নেপালে ভয়াবহ বন্যাবালেন্দ্র শাহমৃতদেহ
Previous Post

বাংলাদেশি ২ লাখ কর্মী নিয়োগ নিয়ে ধোঁয়াশা, যা জানাল মালয়েশিয়া

Next Post

হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম

Next Post

হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম

ছবি: সংগৃহীত

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT