চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসায় একের পর এক পার্সেল, অতিষ্ঠ জয় যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

কোনো পণ্যই অর্ডার করেননি। অথচ একের পর এক ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাসায়। এমনকি বিভিন্ন অনলাইন পেজ থেকেও ফোন করে পার্সেল দেওয়ার কথা জানানো হচ্ছে তাকে। হঠাৎ এমন ঘটনায় বেশ বিপাকে পড়েছেন এই অভিনেতা।

বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জয়। তার দাবি, অনলাইনভিত্তিক পণ্য ডেলিভারির একটি গ্রুপে কেউ তার ফোন নম্বর ও বাসার ঠিকানা ছড়িয়ে দিয়েছেন। এরপর থেকেই শুরু হয়েছে এই ভোগান্তি।

বুধবার নিজের ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘মানুষের ক্ষতি করার জন্য কেউ কেউ অকারণে ওঁত পেতে থাকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ফোন নাম্বার এবং বাসার এড্রেস প্রোডাক্ট ডেলিভারির অনলাইন গ্রুপে কেউ একজন সক্রিয়ভাবে দিয়ে দিয়েছেন বা এখনও দিয়ে যাচ্ছেন।’

জয় জানান, প্রথমে বিভিন্ন ডেলিভারি পেজ থেকে তার ফোনে একের পর এক কল আসতে থাকে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে নম্বরগুলো ব্লক করে দেন তিনি। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এরপর অর্ডার না করা বিভিন্ন পণ্য নিয়ে সরাসরি তার বাসায় আসতে শুরু করেন ডেলিভারি কর্মীরা।

এ প্রসঙ্গে জয় লেখেন, ‘অনবরত আমার ফোনে বিভিন্ন পার্সেল পেজ থেকে ফোন আসছে। আমি ফোন নাম্বার ব্লক করে রেখেছি। এরপর দেখলাম পার্সেল নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসছে ডেলিভারি ম্যান। একের পর এক। কোনো অর্ডার আমি করিনি।’

ঘটনাটিকে নিছক হয়রানি নয়, বরং সাইবার অপরাধ হিসেবে দেখছেন জয়। তার আশঙ্কা, এভাবে তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপদ তৈরি করা হতে পারে।

জয় বলেন, ‘এটা এক ধরনের সাইবার ক্রাইম। যে আমার নাম্বার দিয়ে এই কাজটা করেছে কিংবা এখনও করছে তাকে ধরার জন্য আমি কী করতে পারি?

নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেতা। তার ভাষ্য, ডেলিভারির কথা বলে কেউ বাসায় এসে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। তাই দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে সহযোগিতা চেয়েছেন তিনি।

জয়ের এই পোস্টের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অচেনা কোনো পার্সেল গ্রহণ না করা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছেন কেউ কেউ।

Tags: অনলাইন শপিংঅভিনেতাজয়পার্সেলফেসবুকশাহরিয়ার নাজিম জয়
Previous Post

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

Next Post

লা লিগার সেরা খেলোয়াড় ইয়ামাল

Next Post

লা লিগার সেরা খেলোয়াড় ইয়ামাল

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT