চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হেরা ফেরি’র আকাশচুম্বী সাফল্যই বিষিয়ে তুলে তার জীবন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বলিউডে কৌতুকধর্মী ছবির অন্যতম সফল পরিচালক হিসাবে পরিচিত প্রিয়দর্শন। ‘হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া’র মতো ছবি তার নামের সঙ্গে প্রায় সমার্থক। অথচ মজার বিষয় হল, এই ধরনের ছবি তৈরি করতেই নাকি সবচেয়ে বেশি ‘অপছন্দ’ তার!

নতুন ছবি ‘হ্যায়ওয়ান’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের এই অস্বস্তির কথা অকপটেই জানালেন পরিচালক।

তিনি জানান, ২০০০ সালে মুক্তি পাওয়া আইকনিক সিনেমা ‘হেরা ফেরি’র আকাশচুম্বী সাফল্যই মূলত তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল, যা পরবর্তীতে তার জীবনকে এক প্রকার বিষিয়ে তোলে। অথচ বলিউডে প্রিয়দর্শনের সূচনাটা হয়েছিল ‘গার্দিশ’ কিংবা ‘বিরাসাত’-এর মতো গভীর ও স্পর্শকাতর সব ড্রামা ধারার সিনেমা দিয়ে।

নিজের আক্ষেপ প্রকাশ করে প্রিয়দর্শন বলেন, ‘ক্যারিয়ারের শুরুটা করেছিলাম সিরিয়াস ড্রামা দিয়ে। কিন্তু ‘হেরা ফেরি’ হিট হওয়ার পরেই জীবনটা কঠিন হয়ে পড়ে। চারপাশ থেকে শুধুই কমেডির চাপ! সত্যি বলতে, কমেডি ছবির শুটিং করাটা আমি চরম ঘৃণা করি।’

তার কথায়, ‘একজন নির্মাতাকে নির্দিষ্ট কোনো তকমায় আটকে ফেলা ঠিক নয়। দীর্ঘদিন একই ধারার কাজ করলে একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি কাটানো ও নতুন কিছু করার খিদে থেকেই ‘হ্যায়ওয়ান’ নির্মাণ করেছি।’

গত দুই দশকে প্রিয়দর্শন প্রায় ২০টি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন, যার ১৬টিই ছিল পুরোপুরি কমেডি। এছাড়া ‘ভুল ভুলাইয়া’ কিংবা ‘বিল্লু’র মতো দর্শকনন্দিত সিনেমাগুলোতেও ছিল হাসির রকমারি উপাদান। তবে এসবের মাঝেও নির্মাতার মন সব সময় টানে থ্রিলার আর সিরিয়াস গল্পে।

Tags: 'হ্যায়ওয়ান'প্রিয়দর্শনহেরা ফেরি
Previous Post

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ

Next Post

প্রতারণার মামলায় বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

Next Post
ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

'বিএনপিকে ধ্বংস করতে বারবার ষড়যন্ত্র হয়েছে, কেউ সফল হয়নি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT