চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ জেলায় যাচ্ছেন রাষ্ট্রপতি

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
2:22 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি নিজ জেলা যাচ্ছেন, বসে আছেন অফিসে, বাংলাদেশ পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জন্মভূমিতে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। আগামী ৬ সেপ্টেম্বর সফরকে কেন্দ্র করে জেলায় চলছে প্রস্তুতি।

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঠাকুরগাঁও পৌঁছাবেন। জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর শহরের সেনুয়া গোরস্থানে তাঁর বাবার কবর জিয়ারত করবেন। এরপর নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক, মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ চলছে। স্বাগত জানাতে শহরজুড়ে সাজসজ্জার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রয়োজনীয় নিয়ম মেনে সীমিতসংখ্যক বিশেষ অতিথি উপস্থিত থাকবেন।

এদিকে রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, সংবর্ধনা অনুষ্ঠানটি নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি একটি সাংবিধানিক ও নিরপেক্ষ পদ হওয়ায় অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো দলীয় প্রতীক ও ব্যানার প্রদর্শন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

Tags: ঠাকুরগাঁওরাষ্ট্রপতিরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
Previous Post

পড়ার সময় শিশু ফোন ধরলেই জানাবে অ্যাপ, কোডিং না জানা কিশোরীর চমক

Next Post

মাগুরায় গ্রামীণ ঐতিহ্যে এক আলোচিত বিয়ে

Next Post
গরু ও গাধা সহ ট্রাকের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যবাহী বিয়ে চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় গ্রামীণ ঐতিহ্যে এক আলোচিত বিয়ে

জামায়াত নেতারা স্থানীয় সরকার নির্বাচনে শঙ্কা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কায় জামায়াত, ইসিকে ৯ দফা দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT