চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা থেকে বিরত থাকতে বললেন নরেন্দ্র মোদি

প্রবৃদ্ধি অর্জনে জনগণকে অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (সংগৃহীত)।

ভারতের অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পর দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা হতে বিরত থেকে ‘আত্মনির্ভর ভারত’ গঠনে ভূমিকা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর কিরগিজস্তান সফর থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, দেশের এই প্রবৃদ্ধি জনগণের ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এই তথ্য জানিয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, দেশের জনগণকে অনেক অভিনন্দন। ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেশকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এটি ১৪০ কোটি মানুষের সম্মিলিত শক্তির প্রতিফলন।

মোদি দাবি করেন, বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন সত্ত্বেও ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বিশ্ব এখন নানা সংকটে ঘেরা। চারদিকে যুদ্ধের খবর, সরবরাহ ব্যবস্থা ব্যাহত। ২০২০ সালের কোভিড মহামারির পরও স্থিতিশীলতা পুরোপুরি ফেরেনি। তবুও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।’

সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সরকারি উপাত্ত অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক গতি কমে যেতে পারে—এমন আশঙ্কা থাকলেও প্রবৃদ্ধির হার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

এই সাফল্যের প্রেক্ষাপটে দেশবাসীর প্রতি স্বদেশী পণ্য ও সেবা ব্যবহারের আহ্বান জানান মোদি।

তিনি বলেন, বিদেশ ভ্রমণের পরিবর্তে দেশের ভেতর পর্যটনকে উৎসাহিত করা উচিত এবং বিদেশে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ আয়োজন এড়িয়ে চলা দরকার।

ভিডিও বার্তায় মোদি বলেন, ‘পর্যটনের জন্য বিদেশের মাটিতে যাবেন না। বিদেশে গন্তব্যভিত্তিক বিবাহ আয়োজন করা এড়িয়ে চলুন। আমাদের ‘ওয়েড ইন ইন্ডিয়া’ মন্ত্র অনুসরণ করা উচিত। প্রয়োজন না থাকলে স্বর্ণ কেনা থেকেও বিরত থাকুন।’

তিনি আরও বলেন, স্থানীয় পণ্য ও সেবার ব্যবহার বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তার মতে, ‘আমরা যত বেশি ভারতীয় পণ্য ও সেবা বেছে নেব, ভারত তত বেশি উন্নতি করবে। আত্মনির্ভরতার পথে এগোতে পারলে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে আগামী প্রজন্মের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে।’

একই সঙ্গে তিনি দেশবাসীকে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে আরও কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

মোদি বলেন, দেশের যুবসমাজের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টাই ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও বৈশ্বিক সংঘাত, মূল্যস্ফীতি ও সরবরাহ শৃঙ্খল সংকট মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়েছিলেন নরেন্দ্র মোদি। সে সময় তিনি বাড়ি থেকে কাজের সুযোগ বাড়ানো, জ্বালানি ব্যবহার কমানো, গণপরিবহন ও বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করা এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও স্বর্ন কেনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন।

Tags: নরেন্দ্র মোদি
Previous Post

আবারও একসঙ্গে সিনেমায় রাজ-সাবিলা

Next Post

বাংলাদেশি জাতীয়তাবাদের ৪৮ বছরের অভিযাত্রা

Next Post
সংঘম-সাফলেয়ার 48 বছর বাংলাদেশি জাতীয়তাবাদের অভিযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি জাতীয়তাবাদের ৪৮ বছরের অভিযাত্রা

অ্যাভেঞ্জার্সের চরিত্ররা যুদ্ধের মধ্যে অস্ত্র হাতে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বকালের অন্যতম ভয়াবহ পতন, কেন মুখ থুবড়ে পড়ল ‘টক্সিক’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT