চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 31, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাপানের আইচি-নাগোয়াতে হবে ২০তম এশিয়ান গেমসের আসর। মেয়েদের ফুটবল ইভেন্টের জন্য ২৩ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা জানিয়েছেন, বাংলাদেশের গ্রুপে যারা প্রতিপক্ষ তারা ভালো। তিনি দলগুলোর বিপক্ষে ফাইট করতে চান।

অধিনায়ক মারিয়া মান্দা বলেছেন, ‘এশিয়ান গেমস উদ্দেশ্য করে অনুশীলনের জন্য আমরা চীনে যাচ্ছি আজকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারি। এশিয়ান গেমসে যে দলগুলোর বিপক্ষে খেলা পড়েছে আমাদের সাথে, সব দলগুলোই খুব ভালো। আমরা যেন ভালোভাবে তাদের সাথে ফাইট করতে পারি এবং আমাদের সর্বোচ্চটা দিতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা যাব।’

এশিয়ান গেমসকে দলের মূল্যায়নের প্লাটফর্ম হিসেবে নিয়ে কোচ পিটার বাটলার বলেছেন, ‘মনে করি আমরা এখন কোন অবস্থানে আছি তা দেখার জন্য এশিয়ান গেমস একটি চমৎকার সুযোগ। জানেন, আমাদের কিছু মেয়ের ফর্ম খারাপ যাচ্ছে, কিছু মেয়ের চোট রয়েছে, যা খুবই সাধারণ এবং স্বাভাবিক। একটি দল পরিচালনা করার ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক ঘটনা।’

‘বিশ্বাস করি যে, আপনি ২-০, ১-০ গোলে হারছেন, নাকি কোনমতে ড্র করছেন, অথবা ৫-০ বা ১০-০ গোলে হারছেন, সেটা কোন ব্যাপার না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি বিশ্বাসযোগ্য পারফরম্যান্স দাঁড় করাতে পারছেন কিনা। আর সেটি কোরিয়া, সাউথ কোরিয়া বা মিয়ানমার যার বিপক্ষেই হোক না কেন। মিয়ানমার সম্ভবত আমাদের জন্য আরও বেশি বাস্তবসম্মত একটি চ্যালেঞ্জ হবে।’

বাটলার আরও বলেন, ‘বিশ্ব র‍্যাঙ্কিংয়ে মিয়ানমার ৫০ বা ৬০-এর কোঠায় রয়েছে। আমরা অনেকদূর এসেছি। আমাদের বিশাল অগ্রগতি হয়েছে। আর কখনও কখনও যখন ভালো দলগুলোর বিপক্ষে খেলেন এবং হেরে যান, তখনও আপনার ফিফা র‍্যাঙ্কিংয়ের উন্নতি হয়।’

এশিয়ান গেমসের নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এবং মিয়ানমার। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ শক্ত হলেও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।

Tags: এশিয়ান গেমসজাপানবাটলারবাংলাদেশমারিয়ামিয়ানমারলিড স্পোর্টস
Previous Post

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

Next Post

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

Next Post
শিক্ষিকা হত্যার ঘটনায় আটক তিন আসামির রিমান্ডের জন্য আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

মা ম্যারাথন জিতে মেয়ের পড়াশোনার খরচ জোগাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT