চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 31, আগস্ট 2026
in অর্থনীতি
A A
বাংলাদেশে মানিলন্ডারিং প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং (টিবিএমএল) প্রতিরোধে সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে আন্তঃসংস্থা স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল রোববার বিএফআইইউয়ের উদ্যোগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএফআইইউ জানায়, বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং একটি জটিল, আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃরাষ্ট্রীয় আর্থিক অপরাধ। এটি প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ, আন্তঃসংস্থা সমন্বয় বৃদ্ধি, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করা এবং তদন্তে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

সভায় বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ও ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন অধিদপ্তর (সিআইআইডি), ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল কাস্টমস হাউস, আইসিডি কমলাপুর ও মোংলা কাস্টমস হাউসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বিবেচনায় নির্বাচিত ১৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা টিবিএমএল প্রতিরোধে বিদ্যমান ঝুঁকি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় বলা হয়, টিবিএমএলের পদ্ধতি ও কৌশল ক্রমাগত পরিবর্তিত হয়ে আরও জটিল হচ্ছে। ফলে এ ধরনের অপরাধ শনাক্ত ও প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ, কার্যকর তথ্য বিনিময় এবং শক্তিশালী ঝুঁকি বিশ্লেষণ কাঠামো প্রয়োজন।

এ কারণে নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, তফসিলি ব্যাংক, কাস্টমস কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের মধ্যে নিবিড় সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিএফআইইউ জানায়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় গঠিতব্য স্টিয়ারিং কমিটি টিবিএমএল-সংক্রান্ত বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবে। পাশাপাশি গৃহীত কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কাজ করবে কমিটি।

নিয়মিত সভার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবে কমিটি। সম্ভাব্য টিবিএমএল কার্যক্রম শনাক্ত, সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট তদন্ত আরও কার্যকর করতেও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিএফআইইউ আরও জানায়, জটিল আর্থিক অপরাধ মোকাবিলায় ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) আন্তঃসংস্থা সমন্বয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও তথ্য বিনিময়ভিত্তিক সহযোগিতামূলক কাঠামোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও টিবিএমএল প্রতিরোধে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

Tags: কমিটি গঠনবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটবিএফআইইউ
Previous Post

‘এই আসরে হারলেও আসে-যায় না’

Next Post

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

Next Post
বাংলাদেশ সরকারের নীতিমালা লোগো, যেখানে মানচিত্র ও রাষ্ট্রের প্রতীক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

ডেঙ্গু মশার লার্ভা ও এডিস মশার ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT