চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 31, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুই যুবকের ছবি, একটির মুখাবয়ব স্পষ্ট, অন্যটি সামান্য দূরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের কর্ণাটকে পার্টিতে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়াকে কেন্দ্র করে তর্কে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ৩১ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের বেলাগাভি জেলার মুদালগি তালুকের হুনাশিয়াল পিজি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সীতারাম উত্তরপ্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি মুদালগির প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন অভিযুক্ত অরুণ কুমার, যিনিও কবিরগঞ্জের বাসিন্দা।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, সীতারাম ও অরুণ কুমার একসঙ্গে পার্টি করছিলেন। এ সময় কে বেশি মুরগির মাংসের টুকরা খেয়েছেন, তা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডার মধ্যে অরুণ কুমার ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন।

পরে আহত সীতারামকে অরুণ কুমার গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তিনি দাবি করেন, সীতারাম ভবন থেকে পড়ে আহত হয়েছেন। তার এই বক্তব্যে পুলিশের সন্দেহ হয়।

পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Tags: ছুরিকাঘাতপার্টিবন্ধুমুরগির মাংসযুবক নিহত
Previous Post

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

Next Post

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Next Post
মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের চা বাগান পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নেপালে সুড়ঙ্গের ভেতরে শ্রমিকের কাজের দৃশ্য, উদ্ধার অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT