চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 31, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ইমরান খানের দুই ছেলে স্কাই স্পোর্টসে সাক্ষাৎকার দিয়েছেন। তারা বলেছেন, বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এরপর আন্তর্জাতিকভাবে আবারও আলোচনায় আসে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং প্রধানমন্ত্রীর জেলজীবনের বিষয়টি। সেটির জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইমরানের বিষয়ে যেকোনো ধরনের কথা বা মন্তব্য করা থেকে দেশটির ক্রিকেটারদের বিরত থাকতে বলেছে।

ইমরানের রাজনৈতিক দল পিটিআই বিষয়টি জানিয়েছে। জানিয়েছে, পিসিবি ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে অংশ নেয়া খেলোয়াড়দের ইমরান খানের কারাবাস ও স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট চলাকালীন মধ্যাহ্নভোজ বিরতিতে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। ইমরানের কারাবাস এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মাঝে যা প্রচার করা হয়েছে। যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মনোযোগ কেড়েছে বিষয়টি।

পিটিআইয়ের মতে, পিসিবি সাক্ষাৎকারটি নিয়ে অসন্তুষ্ট ছিল এবং এটিকে রাজনৈতিক বলে মনে করেছে। বোর্ড এ বিবাদ দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নেয়। কারণ পাকিস্তানের প্রতিনিধি দলের ২ সেপ্টেম্বর প্রিন্স চার্লসের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা। যুক্তরাজ্যের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্কের কথাও তারা মাথায় রেখেছে।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মাইক আথারটন নিয়েছেন। লর্ডস টেস্ট চলাকালীন সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছিল খেলোয়াড়রা সেটা দেখেছেন কিনা। সরফরাজ বলেছেন, ‘না, আমরা এ ব্যাপারে কিছুই জানি না, আমরা মধ্যাহ্নভোজ করছিলাম।’

পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সাবেক অধিনায়ককে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ তীব্র হওয়ার প্রেক্ষাপটে, পিসিবি খেলোয়াড়দের ইমরানের বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দিয়েছে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এবং বিশিষ্ট ব্যক্তিরা তার স্বাস্থ্য এবং চিকিৎসা পাওয়ার সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ৭৩ বর্ষী ইমরানকে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রাখা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে চলেছেন। পাকিস্তানের ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার হিসেবে ইমরানের মর্যাদার কারণে রাজনৈতিক বিষয়টি ক্রমশ ক্রিকেট বিশ্বের সাথে জড়িয়ে গেছে।

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মঈন খান এবং সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ সম্প্রতি ইমরানের চিকিৎসা নিশ্চিত করার কথা বলেছেন। আলাদাভাবে কথা বললেও দুজনই আবেগঘন হয়ে পড়েছিলেন।

Tags: ইমরান খানপাকিস্তানপিটিআইপিসিবিলিড স্পোর্টস
Previous Post

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

Next Post

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

Next Post
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার হিটু শেখের মৃত্যুদণ্ডের খবর, হাইকোর্টে বহাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT