চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
12:49 অপরাহ্ন 31, আগস্ট 2026
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাজীপুর সাফারি পার্কের কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারী দর্শনার্থীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারীসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্কে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকার সালমা হোসেন (৪৪), তাঁর দুই ছেলে আহনাফ মাহিন (১৭), জারিফ (১৫) ও তাদের গাড়িচালক মো. রাসেল (২৫)। পার্কের আউটসোর্সিং কর্মচারী মোমিন ও মাসুদ রানা নামে দুজনও আহত হয়েছেন।

ভুক্তভোগী দর্শনার্থী সালমা হোসেন জানান, দুই সন্তান আহনাফ ও জারিফকে নিয়ে শনিবার দুপুরে গাজীপুর সাফারি পার্কে যান তিনি। পার্কের কোর সাফারির দর্শনার্থীদের বাসের ভেতর ময়লা ও আবর্জনা থাকায় তা পরিষ্কার করতে বলেন।

এ সময় পার্ক কর্তৃপক্ষ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে সঙ্গে থাকা স্টিলের রড দিয়ে এলোপাতাড়িভাবে জারিফ, আহনাফ ও চালক রাসেলকে মারধর করা হয়। এ সময় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ভাঙচুর করা হয় এবং নগদ ৮০ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান জানান, দর্শনার্থীদের বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে পার্কের এক কর্মচারীর সঙ্গে বাদানুবাদ তৈরি হয়। এ সময় দর্শনার্থীর এক সন্তান ওই কর্মচারীকে মারধর করেন। পরে তাদের পরিদর্শন শেষে পার্ক অফিসে নিয়ে বসতে চাইলে তারা ফের উত্তেজিত হয়ে হামলা করেন।

এতে পার্কের দুই কর্মচারী আহত হন। তারা চিকিৎসা নিয়েছেন। আরও তিনজন আহত হলেও চিকিৎসা নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অপরদিকে বন বিভাগের নির্ধারিত ইউনিফর্ম পরা অবস্থায় দায়িত্ব পালনরত মো. মমিন নামের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে ওই নারী ও তাঁর সঙ্গে থাকা লোকজনের বিরুদ্ধে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম. ইকবাল হোছাইন চৌধুরী এ প্রসঙ্গে মুঠোফোনে বলেন, আমাদের মো. মুমিন নামের একজন স্টাফকে হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের স্টাফকে আহত করার পর বাসে থাকা ওই পর্যটকদের পার্ক অফিসে আনা হয় আলোচনা করার জন্য। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় বন বিভাগের আউটসোর্সিং স্টাফ মো. ফরহাদ নামের একজনকে বরখাস্ত করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: গাজীপুরসাফারি পার্ক
Previous Post

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

Next Post

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

Next Post
নামাজের জন্য মুসল্লির বসার অবস্থান ও প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আকাশ থেকে তোলা নর্থ কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT