চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 অপরাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাইপ্রাস উপকূলে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার ও নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

উত্তর সাইপ্রাসের উপকূলে যাত্রীবাহী একটি ফেরি উল্টে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ২৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

রোববার (৩০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ‘ফিলোজেট’ নামের ক্যাটামারান ফেরিটি উত্তর সাইপ্রাসের কিরেনিয়া বন্দর থেকে তুরস্কের তাসুজু বন্দরের উদ্দেশে রওনা হয়। কিরেনিয়া থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর ফেরিটিতে হঠাৎ পানি ঢুকতে শুরু করে। পরে এটি উল্টে যায়। কী কারণে ফেরিটিতে পানি ঢুকেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাইপ্রাস উপকূলে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর সাইপ্রাসের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ফেরিটিতে ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। এর মধ্যে ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জন এখনও নিখোঁজ।

দুর্ঘটনার পর ফেরিটির উল্টে যাওয়া অংশের ওপর লাইফ জ্যাকেট পরা বেশ কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও বেসরকারি নৌযান ঘটনাস্থলে পাঠানো হয়।

উত্তর সাইপ্রাসের তুর্কি সাইপ্রিয়ট নেতা তুফান এরহুরমান বলেন, আমরা ২৩৭ জনকে জীবিত উদ্ধার করেছি। তবে সাতজনের প্রাণহানিও ঘটেছে। এতে আমরা গভীরভাবে মর্মাহত।

তিনি জানান, নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো জোরালোভাবে কাজ করছে। ফেরিটির ভেতরে কেউ আটকা পড়ে থাকলে তাদের কাছে পৌঁছানো কঠিন হতে পারে। এ জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্ধারের চেষ্টা চলছে।

উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল বলেন, বর্তমানে তাদের একমাত্র অগ্রাধিকার মানুষের জীবন রক্ষা করা। নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যকর্মী এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল সমন্বিতভাবে কাজ করছে।

উদ্ধার অভিযানে উত্তর সাইপ্রাসের চারটি কোস্টগার্ড নৌযান ও একটি বেসামরিক যাত্রীবাহী নৌযানের পাশাপাশি তুরস্কের পাঁচটি কোস্টগার্ড নৌযান ও দুটি হেলিকপ্টার অংশ নিয়েছে।

এর আগে শনিবার সাইপ্রাসে শক্তিশালী ঝড় আঘাত হানে। তবে দুর্ঘটনার সময় আবহাওয়া নৌযান চলাচলের উপযোগী ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলে ফেরিটি কেন উল্টে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tags: অভিযানউদ্ধারতল্লাশিনিখোঁজনিহতফেরি
Previous Post

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

Next Post

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT